‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

Share:

নিজস্ব প্রতিনিধি: দল থেকে বহিষ্কারের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই জনরোষের মুখে পড়লেন সন্দীপন সাহা। দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ তুলে আজ অর্থাৎ বৃহস্পতিবার তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঝাঁটা ও জুতো হাতে প্রতিবাদকারীরা দুর্নীতি, কাটমানি এবং তোলাবাজির অভিযোগ তুলে সরব হন। বিক্ষোভ চলাকালীন ‘চোর-চোর’ এবং ‘বাবা চোর, ছেলে চোর’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

বিক্ষোভকারীদের অভিযোগের নিশানায় শুধু সন্দীপন সাহা নন , ছিলেন তাঁর বাবা তথা এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহাও। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় প্রভাব খাটিয়ে টাকা আদায়,  ফ্ল্যাট-বাড়ি দখল করে টাকা না-দেওয়া এবং সাধারণ মানুষকে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে এন্টালিতে একটি মিছিল করেন স্থানীয়দের একাংশ। ওই মিছিলে দেখা যায় বিজেপি কর্মী-সমর্থকদের একাংশকেও। মিছিলটি পরে সন্দীপন সাহার বাড়ির সামনে পৌঁছালে প্রতিবাদ আরও তীব্র আকার নেয়। মাইকিং করে ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হয়। সন্দীপনদের বাড়ির সামনে ঝাঁটা-জুতো টাঙিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে নানা ধরনের অনিয়ম ও চাপের মুখে পড়েও তারা চুপ ছিলেন। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পর তারা প্রকাশ্যে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বিক্ষোভের সময় সন্দীপন সাহা বা স্বর্ণকমল সাহাকে বাড়িতে দেখা যায়নি। প্রসঙ্গত, বুধবার (৩ জুন) তৃণমূলের অন্দরে বড়সড় রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। ৫৮ জন বিদ্রোহী বিধায়কের সমর্থনে উলুবেড়িয়া পূর্বের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হয়েছেন। তৃণমূল বিধায়কদের ‘সই-জালিয়াতি’র কথা বিধানসভার স্পিকারকে লিখিত ভাবে জানানোর অপরাধে সোমবার (১ জুন) সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। দলীয় ভাঙনের পরের দিনই সন্দীপন সাহার বাড়ির সামনে এই বিক্ষোভ ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা। 

ক্যামাক স্ট্রিটের সাইনবোর্ড নিয়ে হাইকোর্টে তৃণমূল, শুনানির আর্জিতে কী বলল আদালত?

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

অফিসে সিগারেটের ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি, শেষমেশ চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর মহিলা! ভাইরাল ইস্তফাপত্র

পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ, ভারতীয় সিম পাচারের অভিযোগে দিল্লিতে ধৃত দম্পতি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য