পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী। ব্যক্তিগত কারণ দেখিয়ে মেয়রের পদ ছাড়লেন তিনি। আজ, বৃহস্পতিবার বিধাননগর পুরসভার কমিশনারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। 

জানা গিয়েছে,  বিধাননগর পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি কৃষ্ণা চক্রবর্তী তাঁর পদত্যাগ পত্রের অনুলিপি রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছেও পাঠিয়েছেন। একইসঙ্গে পুর ও নগরোন্নয়ন দফতরের সংশ্লিষ্ট আধিকারিকদের কাছেও সেই চিঠির কপি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, গত কয়েকদিন ধরে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ঘিরে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকের পর তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ জানান, পুরসভার কাজকর্ম পরিচালনা করতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন ফিরহাদ। তাই দীর্ঘদিন ধরেই মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর অনুমতি চাইছিলেন ফিরহাদ।  যদিও পরে ঘনিষ্ঠ মহলে ফিরহাদ হাকিম জানিয়েছেন, তিনি এখনও মেয়র পদ থেকে ইস্তফা দেননি। পুরসভা সূত্রে খবর, চেয়ারপার্সনের কাছে এখনও তাঁর কোনও পদত্যাগপত্র জমা পড়েনি।

আরও পড়ুনঃ দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

অন্যদিকে, সম্প্রতি মেয়র পারিষদের পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা তারক সিং। পদত্যাগের পাশাপাশি তিনি দলের শীর্ষ নেতৃত্ব তথা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে একাধিক প্রশ্ন তুলেছেন। ভোটে ভরাডুবির পর তৃণমূলের অন্দরে ক্ষোভ ও অসন্তোষ ক্রমশ প্রকাশ্যে আসছে। কেউ নেতৃত্ব পরিবর্তনের দাবি তুলছেন, আবার কেউ পদত্যাগের পথ বেছে নিচ্ছেন। ফলে শাসকদলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা