কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

Share:

নিজস্ব প্রতিনিধি: জুন মাসের শুরুতে এসেও অস্বস্তিকর গরমে নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গবাসীর। শুক্রবার সকালে সেই অস্বস্তি থেকে সাময়িক স্বস্তি মিলেছে। এদিন কাকভোরে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ সংলগ্ন এলাকা। পাশাপাশি জেলাতেও বৃষ্টি হয়েছে। তীব্র গরমে যে নাভিশ্বাস উঠেছিল, তার থেকে সাময়িক স্বস্তি মিলেছে। কলকাতায় কমলা সতর্কতা জারি আগেই হয়েছিল। সেইমতো শুক্রবার সাতসকালে আকাশ কালো করে হয়েছে বৃষ্টি। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার সকালেই কলকাতায় জারি হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলাতেও কমলা সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গের আরও একাধিক জেলায় বৃষ্টি চলবে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় জারি রয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে। তারজেরে বৃষ্টিপাত চলবে শনিবারও। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলিতে বৃষ্টিপাত হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। 

অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী সাতদিন ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ওপরের পাঁচটি জেলায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি ঝড়জলের পূর্বাভাস রয়েছে। আবার কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির কারণে উত্তরবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ডিগ্রি নিচে থাকবে ।

শুক্রবার সকালে কলকাতা ও লাগোয়া জেলায় দমকা হাওয়ার জেরে ঝেঁপে বৃষ্টি আসে। এটা প্রাক বর্ষার বৃষ্টি বলেই মনে করা হচ্ছে। সল্টলেকে গাছ ভেঙে পড়ার খবরও মিলেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেলের পরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি, সর্বনিম্ন তাপামাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে। 

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?