স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: তোলাবাজি, শ্লীলতাহানির মতো একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছিলেন স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। এবার ফেডারেশনের ৪ সদস্যকে তলব করেছে পুলিশ। নিউ আলিপুর থানায় তলব করা হয়েছে ফেডারেশনের ওই ৪ সদস্যকে। ধৃত স্বরূপ বিশ্বাসকে (Swarup Biswas) জিজ্ঞাসাবাদ করার পরে উঠে এসেছে ৪ জনের নাম।

জানা গিয়েছে, কাজ পাইয়ে দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ রয়েছে স্বরূপ বিশ্বাস ও তাঁর দলবলের বিরুদ্ধে। বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় ২২ লক্ষ টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। সেই বিষয় নিয়ে শনিবার দিনভর স্বরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সময় ফেডারেশনের ৪ জনের নাম উঠে এসেছে। এরপরেই ৪ জনকে নিউ আলিপুর থানায় তলব করা হয়েছে। ইন্ডাস্ট্রিতে স্বরূপ বিশ্বাস ও তাঁর সাঙ্গপাঙ্গরা দাপিয়ে বেড়াত বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, অভিযোগপত্রে একাধিক জনের নাম রয়েছে, কাজ দেওয়ার নামে তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা একজন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারকে ৪৫ হাজার টাকা দিতে হয়েছিল। বীরভূমের এক বাসিন্দা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অবজার্ভারের থেকে ১ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। কেউ টাকা দিতে না চাইলে তাঁকে হুমকিও দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে। এইভাবে অনেকের কাছ থেকে টাকা তোলা হয়েছে। সেই টাকার পরিমাণ প্রায় ২২ লক্ষ। এই টাকার পরিমাণ আরও বাড়তে পারে। এই টাকার সঙ্গে আরও ৪ জনের যুক্ত থাকার সম্ভাবনার কথা জানতে পেরেছে পুলিশ। তারপরেই ৪ জনকে নোটিশ পাঠিয়ে তলব করা হয়েছে।

মুম্বইয়ে লাইভ কনসার্ট চলাকালীন যুবকের রহস্যময় মৃত্যু, তদন্তে পুলিশ

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু

জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল