১০ মিনিটে গ্রোসারি নয়, এবার সাপও! ব্লিঙ্কিট কর্মীর কাণ্ডে চক্ষু চড়কগাছ নেটদুনিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেলিভারি দিতেই বেরিয়ে এল সাপ! মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় এমন দৃশ্য দেখা যাবে তা বোধ হয় কেউ কল্পনাও করেননি। ডেলিভারির ফাঁকেই সাপটিকে ধরে নিজের ব্যাগে ভরলেন ব্লিঙ্কিট কর্মী। এমন কাণ্ড ক্যামেরাবন্দি হতেই তা ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ব্লিঙ্কিটের এক ডেলিভারি কর্মী দিনের আলোয় রাস্তার মাঝখান থেকে একটি লম্বা সাপ উদ্ধার করে নিজের ডেলিভারি ব্যাগে ভরে নিচ্ছেন।

এক্স-এ @gharkekalesh নামে একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের ব্লিঙ্কিট ইউনিফর্ম পরা ওই ব্যক্তি শান্তভাবে সাপটির লেজ ধরে সেটিকে নিয়ন্ত্রণে আনেন। এরপর তিনি সাপটিকে সাবধানে নিজের ডেলিভারি ব্যাগের মধ্যে রেখে দেন। পুরো ঘটনাটি দেখে আশেপাশের লোকজনও অবাক হয়ে পড়েন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে শুরু হয় নানা ধরনের প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, ‘ব্লিঙ্কিট বুঝি এবার সাপও ডেলিভারি দিচ্ছে! মনে হচ্ছে এবার একটা অজগর অর্ডার করেই ফেলি।’ আরেকজন লিখেছেন, ‘কোম্পানির বাড়তি আয়ের নতুন উপায় বোধ হয় এটাই।’ আবার কেউ মজা করে লিখেছেন, ‘স্ন্যাকস অর্ডার করেছিলাম, স্নেক চলে এল।’

আরও পড়ুন: মুম্বইয়ে লাইভ কনসার্ট চলাকালীন যুবকের রহস্যময় মৃত্যু, তদন্তে পুলিশ

মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ে ভিডিওটি ১ লক্ষ ৫৭ হাজারের বেশি ভিউ কুড়িয়েছে। অনেকেই ডেলিভারি কর্মীর সাহসের প্রশংসা করেছেন। আবার অনেকে পুরো বিষয়টিকে অবিশ্বাস্য বলেও মন্তব্য করেছেন। তবে এত চর্চার মাঝেও ভাইরাল ভিডিওটি নিয়ে এখনও পর্যন্ত ব্লিঙ্কিটের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশ করা হয়নি।

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!