Ukraine: পাঁচ মন্তব্য

নিন্দায় সরব জাতিসঙ্ঘ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের ওপর বিনা প্ররোচনায় হামলার প্রতিবাদে সরব আন্তর্জাতিক মহল। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি-সহ একাধিক দেশ কড়া ভাষায় এই আগ্রাসনের নিন্দা করেছে। নিন্দায় সরব জাতিসঙ্ঘ। নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকের ডাক দিয়েছে। কে কী বললেন, তা একবার দেখে নেওয়া যাক

প্রেসিডেন্ট বাইডেন: রাশিয়াকে এর চরম মূল্য দিতে হবে। যুদ্ধের ফলে যাবতীয় ক্ষয়ক্ষতির দায় তাদের নিতে হবে। আমেরিকা ইউক্রেনের পাশে রয়েছে। তাদের সব দিক দিয়ে সাহায্য করা হবে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘বিনা প্ররোচনায় রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালিয়েছে।কোনও অবস্থাতেই এই আগ্রাসন সমর্থন করা যাচ্ছে না। ইউক্রেনের নাগরিকেরা যাতে সুস্থ ও নিরাপদে থাকে, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমেরিকা এবং তার মিত্রশক্তি যৌথভাবে এর সমূচিত জবাব দেবে।

বরিশ জনসন:  শান্তির পথ ছেড়ে হিংসার পথ বেছে নিল রাশিয়া। বেছে নিল ধ্বংসের পথ। ব্রিটেন এবং ব্রিটেনের বন্ধুদেশ ঐক্যবদ্ধভাবে এই আগ্রাসনের জবাব দেবে। এভাবে একটি স্বাধীন সার্বভৌম দেশের ওপর আগ্রাসন কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

মারিও দ্রাঘি (ইতালির প্রধানমন্ত্রী) নিন্দা করার মতো ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। একটি স্বাধীন সার্বভৌম দেশের ওপর হামলা চালাল রাশিয়া। ইউক্রেনের সঙ্গে ইতালি যোগাযোগ অব্যাহত রাখবে। আমরা ইউরোপ এবং ন্যাটো বাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছি।

ইইউ প্রধান: কড়া ভাষায় এই আগ্রাসনের নিন্দা করি। এই মধ্যরাতে সমগ্র ইউক্রেনবাসীর নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা, শিশুদের নিরাপত্তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আশা করি, ঈশ্বর তাদের নিরাপদেই রাখবে।

ন্যাটো কর্তা: জঘন্য আক্রমণ। বর্বরোচিত আক্রমণ। এই আগ্রাসনের কোনও যৌক্তিকতা খুঁজে পাওয়া যাচ্ছে না। মস্কোর এই আগ্রাসনের মোকাবিলা করবে ন্যাটোবাহিনী। খুব দ্রুত বৈঠকে বসবে।

আরও পড়ুন অবিলম্বে নাগরিকদের রাশিয়া ছাড়ার পরামর্শ ইউক্রনের

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ