তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার বিকেলে আচমকা ঝড়ে তারাতলা সংলগ্ন জেমস লং সরণীতে একটি বড় গাছ ভেঙে রাস্তার উপর পড়ে যাওয়ায় এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। ঘটনার জেরে রাস্তার একাংশ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে এবং যানজটের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাছটি রাস্তার উপর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় প্রশাসনকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউ আলিপুর থানার(New Alipur P.S.) পুলিশ। একই সঙ্গে কলকাতা পুরসভার কর্মীরাও সেখানে উপস্থিত হয়ে উদ্ধার ও রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগান।পুলিশ ও পুরকর্মীদের যৌথ উদ্যোগে গাছ কাটার কাজ শুরু হয়।

বিশেষ সরঞ্জামের সাহায্যে ভেঙে পড়া গাছটিকে(Tree Collapsed) টুকরো টুকরো করে রাস্তা থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়। উদ্ধারকাজ চলাকালীন যানবাহন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নিউ আলিপুর থানার পুলিশকর্মীরা।প্রশাসনের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশ ও পুরসভার কর্মীদের দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং রাস্তা সম্পূর্ণ পরিষ্কার হওয়ার পর যান চলাচল স্বাভাবিক করা হয়।এই ঘটনায় নিউ আলিপুর থানার পুলিশ ও পুরসভার কর্মীদের সমন্বিত উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের মধ্যে।এদিকে ,কলকাতা সহোহ হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে রবিবার বিকেলে লাল সর্তকতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। গত বেশ কিছুদিন ধরেই তীব্র গরমে পুড়ছিল দক্ষিণবঙ্গ।  

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?