মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

মাছ লুটে বাধা দেওয়ায় ১৫ বছরের স্কুল ছাত্রকে এলোপাথাড়ি কোপ, খুনের চেষ্টা দুষ্কৃতীদের। রক্তাক্ত অবস্থায় কলকাতার নীলরতন হাসপাতালে ভর্তি করা হয়েছে ছাত্রটিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাছ লুটে বাধা দেওয়ায় ১৫ বছরের স্কুল ছাত্রকে এলোপাথাড়ি কোপ, খুনের চেষ্টা দুষ্কৃতীদের। রক্তাক্ত অবস্থায় কলকাতার নীলরতন সরকার হাসপাতালে ভর্তি করা হয়েছে ছাত্রটিকে। ঘটনাটি ঘটেছে, শনিবার (৬ জুন) রাতে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার নেজাট থানার বয়মারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঢেকনানামারী এলাকার একটি মাছের ভেড়িতে। আহতের নাম সূর্য মন্ডল। স্থানীয়রা জানিয়েছেন, তাঁদের ওই এলাকায় সন্ত্রাসের রাজত্ব চলছে। রাত হতেই ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়। গতকাল জামাইবাবুর মাছের ভেড়ি পাহারা দেওয়ার জন্যেই সূর্য সেখানে শুয়ে ছিল।

সম্ভবত সে নেশাতুর ছিল। সেই সময়েই ভেড়ি থেকে মাছ লুট করার চেষ্টা করে একদল দুষ্কৃতী। বিষয়টি টের পেয়ে তাঁদের বাধা দিতে গিয়েই কিশোর আহত হয়। অভিযোগ, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপ মেরেছে দুষ্কৃতীরা, যার ফলে কিশোরটি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়া মাত্রই ওই রাতেই সূর্যকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে তাঁকে ভর্তি নিতে ঝুঁকি নেয়নি কর্মরত চিকিৎসকেরা। তারপরে কলকাতার নীলরতন হাসপাতাল তাঁকে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ, এলাকার বাসিন্দা সত্যজিৎ জানা ও বিশ্বজিৎ জানার দলবল এই কর্মকাণ্ড ঘটিয়েছে। তাঁরাই দুষ্কৃতীদের মাছের ভেড়ি থেকে মাছ লুট করার চেষ্টা করেছিল। পুলিশ তদন্ত শুরু করেছে। আক্রান্ত ছাত্রের পরিবার এই ঘটনায় দুষ্কৃতীদের গ্রেফতার করে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একজন স্থানীয়দের দাবি, ‘সত্যজিৎ জানার লোকজন ভেড়ির মালিককে খুন করতেই হানা দিয়েছিল মাছের ভেড়িতে। তাঁকে না পেয়ে কিশোর সূর্যকে এলোপাথাড়ি কোপে ক্ষতবিক্ষত করে পালায়। সে সেখানেই মদের নেশায় শুয়ে ছিল। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ