চ্যাম্পিয়ান্স লিগের ম্যাচেও রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ছায়া

বুধবার রাতে পর্তুগালের লিসবনে চ্যাম্পিয়ান্স লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল বেনফিকা ও আয়াক্স।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছায়া পড়ল ফুটবল মাঠেও। বুধবার রাতে পর্তুগালের লিসবনে চ্যাম্পিয়ান্স লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল বেনফিকা ও আয়াক্স। হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনও দলই জিততে পারেনি। ২-২ গোলে ম্যাচ অমীমাংসিতভাবেই শেষ হয়েছিল। তবে সেই ম্যাচেই দেশপ্রেম দেখিয়ে নিজ দেশের সমর্থকদের হৃদয় জিতলেন ইউক্রেনের ফুটবলার রোমান  ইয়ারেমচুক। তবে দেশপ্রেম দেখাতে গিয়ে অবশ্য হলুদ কার্ডও দেখতে হয়েছে তাঁকে।

এদিন ম্যাচের শুরু থেকেই দু’দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছিল। আক্রমণ-প্রতি আক্রমণ, গোল, পাল্টা গোলে গোটা ম্যাচই রোমাঞ্চে ভরপুর ছিল। ম্যাচের ১৮ মিনিটেই তাদিচের গোলে এগিয়ে যায় আয়াক্স। ২৬ মিনিটে সেবাস্তিয়েন হলারের আত্মঘাতী গোলে সমতায় ফেরে বেনফিকা। ফের ২৯ মিনিটে দলকে এগিয়ে দেন হলারই। ৭২ মিনিটে রোমান ইয়ারেমচুকের গোলে সমতা ফেরে। সমতাসূচক গোল করে দলকে লড়াইয়ে ফিরিয়ে আনন্দের আতিশয্যে একটানে জার্সি খুলেন ফেলেছিলেন বেনফিকার তারকা ফুটবলার রোমান ইয়ারেমচুক। জার্সি খুলে ফেলতে দেখা যায় দেশের জাতীয় পতাকা আঁকা একটি টি-শার্ট রয়েছে তাঁর গায়ে। গত ১০০ বছর ধরে প্রতীকটি ব্যবহার করে আসছে ইউক্রেন।

যুদ্ধের মুখোমুখি হওয়া দেশের প্রতি সংহতি দেখানো ইয়ারেমচুকের জন্ম ১৯৯৫ সালে ইউক্রেনের লেভিভ শহরে। সাত বছর বয়সে সেখানকার ক্লাব কারপাতি লেভিভের যুবদলে শুরু হয় তাঁর ফুটবল ক্যারিয়ার।  প্রশিক্ষণের ৫ বছর পর তিনি নাম লেখান দিনামো কিয়েভের যুবদলে। ২০১২ সালে দিনামোর সিনিয়র দলে অভিষেক ঘটে। গত বছর ইয়ারেমচুক বেনফিকায় নাম লেখান।

আইপিএলে হার্দিক ও আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ