হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ:মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী।হিঙ্গলগঞ্জ থানার ১৩ নম্বর সান্ডেলবিল এলাকার ঘটনা ।অভিযোগ সকালে এই মুক ও বধির মহিলা তার বাড়ির পিছনে বাসন মাজছিলেন । সেই সময় তার বাড়িতে কেউ ছিল না । বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী এক ব্যক্তি ওই মহিলার পিছন দিক থেকে এসে মুখ চেপে ধরে তাঁকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর মহিলা পাশেই তার বাপের বাড়িতে গিয়ে তার মা ও বাবাকে জানায়। পরবর্তীকালে স্বামীকেকেও জানান পুরো ঘটনা । ঘটনা জানার পর হিঙ্গলগঞ্জ থানায় (Hingalganj P.S.)অভিযোগ দায়ের করে ওই মহিলা এবং তার পরিবার।

অভিযোগের ভিত্তিতে ওই প্রতিবেশী ব্যক্তিকে গ্রেফতার করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ।সোমবার বসিহাট মহকুমা আদালতে পেশ করা হয় । এদিকে এই ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া ব্যক্তির দাবি তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। হিঙ্গলগঞ্জ থানা তদন্ত করছে। প্রকৃত সত্য সামনে আসবে বলে তিনি বিশ্বাস করেন। পুলিশ ঘটনা তদন্ত করছে। ওই মহিলার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, হুগলি জেলার গোঘাট দু নাম্বার ব্লকের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তারা হাট পীরতলা এলাকায় একটি পুকুর থেকে সকালে মাছ ধরতে গিয়ে উদ্ধার হয় বন্দুক। গোঘাট থানার পুলিশ গিয়ে বাজেয়াপ্ত করে বন্দুকটি। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি ভোটের পরে হিংসার জন্যই তৃণমূল নেতারা রেখেছিল এই অস্ত্র। রাজ্যে রাজনৈতিক পরিবর্তন হওয়ার জন্য ফেলে দিয়েছে পুকুরের জলে। আরো অস্ত্র পুকুরের জলের তলায় থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ

‘পেড্ডি’তে জাহ্নবীকে ‘পণ্য’ হিসেবে ব্যবহার, গর্জে উঠলেন অভিনেত্রী জয়া বচ্চন

ঘাটালে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে অশান্তি, আবর্জনা ফেলার গাড়ি আটকে চলল বিক্ষোভ

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল

টিম ইন্ডিয়া পেল নতুন স্পিন তারকা, টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন মানব সুথার