উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

Share:

নিজস্ব প্রতিনিধি, দমদম: উত্তর দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলররা গণ ইস্তফা দিলেন। পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ ২১জন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। ওই পুরসভাতে মোট ৩৫ টি আসন রয়েছে। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর একাধিক পুরসভায় কাউন্সিলরদের পদত্যাগ চলছে ক্রমাগত। এবার সেই তালিকায় যুক্ত হল উত্তর ২৪ পরগনা জেলার উত্তর দমদম পুরসভা(North Dum Dum Municipality)। সোমবার বিকেলে পুর প্রধান ,উপপ্রধান সহ ২১ জন কাউন্সিলর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। উত্তর দমদম পুরসভায় ৩৫ জন কাউন্সিলরের মধ্যে সোমবার বিকেলে ২১ জন পদত্যাগ করেছেন।

এই পুরসভায় সবকটি আসন তৃণমূলের দখলে ছিল। এদিন ওই পুরসভার ২১ জন কাউন্সিলর পুরসভার এক্সিকিউটিভ অফিসারের মাধ্যমে জেলা শাসকের কাছে পদত্যাগ পত্র জমা করেন। পুরসভার প্রাক্তন পুরো প্রধান জানান, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন ।পুর এলাকায় আরো উন্নয়নের জন্য তাঁর এই সিদ্ধান্ত। তাঁর সঙ্গে উপপ্রধান সহ ২০ জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। ইস্তফা দেওয়া তৃণমূল কাউন্সিলরদের বক্তব্য, বিধায়কের নেতৃত্বে আরও ভালো উন্নয়ন যাতে হয় তার জন্যই তাঁরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আগামী দিন উত্তর দমদমের মানুষ আরো ভালো পরিষেবা পাবে। যাঁরা সরকারে এসেছে তারা আগামী দিন ভালো কাজ করবে বলে তাঁরা বিশ্বাস করেন।

জানা গিয়েছে ,বাকি ১৪ জন কাউন্সিলর অবিলম্বে ইস্তফা দিতে পারেন। পদত্যাগী কাউন্সিলরদের অভিযোগ পুরসভায় সাধারণ মানুষের স্বার্থে সঠিকভাবে কাজ করতে পারছিলেন না। একপ্রকার কোণঠাসা হয়ে পড়েছিলেন। সাম্প্রতিক নির্বাচনে ফলপ্রকাশের পর থেকে দলের রাজ্য বা জেলা স্তরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাদের আর কোনও যোগাযোগ নেই। কার্যত ক্ষোভ এবং অভিমান থেকেই তাঁরা এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। বিজেপি সূত্রে জানা যায়, বোর্ড পরিবর্তনের সাথে সাথে উন্নয়নে কোন খামতি থাকবে না। নবনির্বাচিত বিধায়ক সৌরভ সিকদারের প্রতি ভরসা রেখেছেন তাঁরা।

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ