সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,ন্যাজাট: এবার সন্দেশখালির শেখ শাজাহান ঘনিষ্ঠ ইট ভাটা দখলকারীর বিরুদ্ধে বিক্ষোভ জমি মালিক ও ভাটা শ্রমিকদের।শেখ শাজাহানের মদতে ভাটা জবরদখল করে ব্যবসা করত। শ্রমিকদের ইট ভাটায় কাজ করিয়ে টাকা না দেওয়া, ভাটার জমি মালিকদের টাকা না দেওয়া,টাকা চাইতে গেলে শেখ শাজাহানের(Sk.Sazahan) নাম করে হুমকি, একাধিক অভিযোগ রয়েছে । মঙ্গলবার সকালে এলাকার মানুষ সেই ইট ভাটার সামনে বিক্ষোভ দেখায় ,শেখ শাহজাহান ঘনিষ্ঠ পাপ্পু সাউ এর গ্রেপ্তারের দাবিতে।

ভাটা মালিকের নাম পাপ্পু সাউ(Pappu Shaw)। সে শেখ শাজাহান ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত।সন্দেশখালির ন্যাজাট থানা এলাকার মঠ বাড়ির ঘটনা । মঙ্গলবার সকালে এলাকার প্রচুর শ্রমিক এবং জমি মালি তারা এই ভাটার সামনে জমি মালিকের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায় ।বিক্ষোভকারীদের দাবি, পাপ্পু সাউ নামে ঐ ব্যক্তির কলকাতায়(Kolkata) বাড়ি । তিনি সন্দেশখালিতে এসে শাহজাহানের মদতে মঠবাড়ি এলাকায় একটি (4star) ইট ভাটা জোর করে জবরদখল করেন । বছরের পর বছর ব্যবসা করে যাচ্ছেন ।কিন্তু এই ভাটায় যেসব জমি মালিকদের জমি দেওয়া আছে তাদেরকে টাকা দেন না। এমনকি ভাটায় যেসব শ্রমিকরা কাজ করেন তাদের মধ্যে অনেক শ্রমিককে টাকা দেন না । টাকা চাইতে গেলেই শেখ শাহজাহানের ভয় দেখাতেন এই পাপ্পু সাউ । দীর্ঘ কয়েক বছর ধরে চলছে এই ঘটনা ।

এতদিন তৃণমূলের সরকারের আমলে থানায় অভিযোগ করে বা বিভিন্ন মহলে জানিয়ে কোন কাজ হয়নি । তাই এবার নতুন বিজেপি সরকারের কাছে মানুষের দাবি যে প্রকৃত জমি মালিকদের এই ভাটা ফিরিয়ে দেওয়া হোক এবং যেসব শ্রমিকরা কাজ করে টাকা পায়নি তাদের টাকাগুলো পাইয়ে দেওয়া হোক। পাশাপাশি এই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ পাপ্পু সাউকে অবিলম্বে গ্রেফতার করা হোক ।

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে আছেন, ততদিন ওনার সঙ্গে আছি’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

হাতে লেখা চিঠি দিয়ে ভক্তের ‘ঋণ’ শোধ করলেন বিরাট-অনুষ্কা, ঠিক কী হয়েছিল?

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী