নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ধর্ষকদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল উত্তেজিত জনতা। আর সেই আগুনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু হল পাশের বাড়ির তিন নিরীহের। লোমহর্ষক ঘটনাটি ঘটেছে পাবনা জেলায়। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, ‘গত ৩ জুন বিকেলে পাবনার পদ্মা নদীতে নবম শ্রেণির এক ছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন ৪ জুন তার মরদেহ কবর দেওয়া হয়। দেহ কবরস্থ করার পরে উত্তেজিত জনতা আসামিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আশপাশের বাড়ির বেশ কয়েকজন দগ্ধ হোন। এমনকি আসামিদের বাড়িতে আগুন ধরানোর নেতৃত্ব দেওয়া বেশ কয়েকজনও ঝলসে যান। প্রথমে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিন জনের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার (৮ জুন) একজন মারা যান। বাকি দুই জন আজ মঙ্গলবার (৯ জুন) মৃত্যুর কোলে ঢলে পড়েন।’

পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন করে নদীতে লাশ ভাসিয়ে দেওয়ার ঘটনায় নিহতের কথিত প্রেমিক নাইম-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আসামিরা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। আসামিদের বাড়িতে আগুন ধরানোর ঘটনায় লিখিতভাবে কোনও অভিযোগ জমা পড়েনি। তবুও স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব