তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবারো তোলাবাজির অভিযোগে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর। কলকাতা পুরসভার ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য(Councilor Susmita Bhattacharya) গ্রেফতার হয়েছেন। একই সঙ্গে গ্রেফতার হয়েছেন তার স্বামী সলিল চট্টোপাধ্যায়(Salil Chattapadhay)। তোলাবাজির অভিযোগে ওয়াটগঞ্জ থানার(Watgunje P.S.) পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। জানা গেছে গত পাঁচ জুন ওই কাউন্সিলর এবং তার স্বামীর নামে থানায় অভিযোগ দায়ের হয়। তার সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়। এক বৃদ্ধ ব্যক্তি তার কাছ থেকে ৩০লক্ষ টাকা ঐ কাউন্সিলর নিয়েছেন বলে অভিযোগ করেন। একই সঙ্গে তিনি ধৃতদের বিরুদ্ধে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগও করেন।

গত ৪ মে রাজ্যের রাজনৈতিক পরিবর্তন ঘটার পর থেকে তৃণমূলের ছোট থেকে বড় সকল ধরনের নেতারা জনরোষের মুখোমুখি হচ্ছেন। কারোর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কারোর বিরুদ্ধে ত্রাণ নিজের বাড়িতে মজুদ রাখার অভিযোগ উঠেছে। একাধিক পুরনো অভিযোগ নতুন করে তদন্তের মুখোমুখি আশায় তৃণমূলের নেতা-নেত্রীরা একের পর এক গ্রেফতার হচ্ছেন। সব অভিযোগেই পদক্ষেপ গ্রহণ করছে পুলিশ। রাজ্য জুড়ে চলছে ব্যাপক ধর পাকড়। কলকাতায় ইতিমধ্যে বেশ কয়েকজন কাউন্সিলর গ্রেফতার হয়েছেন।

শনিবার রাতে পাটুলি থেকে বাপ্পাদিত্য দাশগুপ্তকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। রবিবার গ্রেফতার হয়েছেন কলেজ স্ট্রীট এলাকায় ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জসিমুদ্দিন। এছাড়াও কলকাতার আরও ৬ জন কাউন্সিলর গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল, ৩৬ নম্বর ওয়ার্ডের শচীন সিংহ ও ১৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লে, ১০৬ নম্বর ওয়ার্ডের অরিজিৎ দাস ও ৪২ নম্বর ওয়ার্ডের মহেশ কুমার শর্মা।

ইতিহাস গড়লেন ১১ বাঙালি যুবক, ২১ বছর পর বাংলাদেশের মাটিতে হারল অস্ট্রেলিয়া

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু