Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রিমিয়াম স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য সুখবর। Flipkart এর সেলে জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন Vivo X200T তে মিলছে বড়সড় ছাড়। বিশেষ অফারে ফোনটির দামে সরাসরি ৬,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে, ফলে এটি আগের তুলনায় অনেক কম দামে কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। Vivo X200T-এর 12GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের অফিসিয়াল দাম ৫৯,৯৯৯ টাকা। তবে Flipkart এর চলতি সেলে নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের অফার ব্যবহার করলে ফোনটির দাম কমে ৫৩,৯৯৯ টাকায় নেমে আসছে। Flipkart Axis Bank ও Flipkart SBI  ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ক্যাশব্যাক-সহ মোট ৮,৭০০ টাকা পর্যন্ত অতিরিক্ত সুবিধাও পেতে পারেন।

ফিচারের দিক থেকে Vivo X200T একটি শক্তিশালী অলরাউন্ডার স্মার্টফোন। এতে রয়েছে MediaTek Dimensity 9400+ প্রসেসর, 6.67 ইঞ্চির 120Hz AMOLED ডিসপ্লে, Zeiss সমর্থিত ট্রিপল 50MP ক্যামেরা সেটআপ এবং 6,200mAh ব্যাটারি। পাশাপাশি রয়েছে 90W ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। এছাড়াও ক্রেতাদের জন্য থাকছে নো-কস্ট EMI সুবিধা এবং পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে অতিরিক্ত ডিসকাউন্টের সুযোগ। Flipkart ফোনটিকে ‘Lowest Price Since Launch’  ট্যাগও দিয়েছে, যা ইঙ্গিত করছে যে লঞ্চের পর এটি অন্যতম সেরা মূল্যছাড়।

বিশেষজ্ঞদের মতে, ৬০ হাজার টাকার নিচে ফ্ল্যাগশিপ গ্রেড পারফরম্যান্স, শক্তিশালী ক্যামেরা এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ খুঁজলে Vivo X200T বর্তমানে বাজারের অন্যতম আকর্ষণীয় বিকল্প। এই মূল্যছাড় ফোনটিকে আরও বেশি প্রতিযোগিতামূলক করে তুলেছে। যারা দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্য একটি প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Flipkart এর এই অফারটি লাভজনক হতে পারে। তবে অফারটি সীমিত সময়ের জন্য পাওয়া যাচ্ছে। তাই নয়া ফোন কেনার পরিকল্পনা থাকলে দ্রুত সিদ্ধান্ত নেওয়াই ভাল।

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

মালদহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল

প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে ফ্যাটি লিভারের ফাঁদ! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের