পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের রক্তে ভিজল পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটের রাজপথ। বৃহস্পতিবার (১১ জুন) বিক্ষোভকারীদের মিছিলে পাক সেনার এলোপাথাড়ি গুলিতে কমপক্ষে ১৬ জনের প্রাণ গিয়েছে। গত সোম ও মঙ্গলবারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে প্রাণ হারিয়েছিলেন ৩০ জন। আহত হয়েছিলেন প্রায় ২০০ জন। সেই প্রাণহানির ৪৮ ঘন্টা বাদে ফের রাজপথে ঝরল রক্ত আর তাজা প্রাণ।

পাক অধিকৃত কাশ্মীরে আর্থিক দুরবস্থা, প্রশাসনিক আগ্রাসন নিয়ে প্রতিবাদে সরব হয় সেখানকার নাগরিক সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মূল কারণ হল, পাক অধিকৃত কাশ্মীরের ৪৫ আসনের বিধানসভায় তড়িঘড়ি ১২টি আসন ‘উদ্বাস্তু বা শরণার্থীদের জন্য সংরক্ষিত করার সিদ্ধান্ত নিয়েছে শাহবাজ শরিফের সরকার। এই শরণার্থীরা কেউই কাশ্মীরে থাকেন না, তাঁরা থাকেন পাকিস্তানের অন্যান্য প্রদেশে (যেমন পঞ্জাব ও সিন্ধ)। জেএএসি-র অভিযোগ, এর মাধ্যমে স্থানীয় কাশ্মীরিদের গণতান্ত্রিক অধিকার ও প্রতিনিধিত্ব কেড়ে নিয়ে বাইরে থেকে লোক এনে ক্ষমতা দখলের এক নোংরা চক্রান্ত করছে ইসলামাবাদ। গত সোমবার থেকে রাওয়ালকোটে নিষিদ্ধ ঘোষিত স্থানীয় নাগরিক সংগঠনের সদস্যদের উপরে পাক রেঞ্জার্স ও পুলিশ এলোপাথাড়ি গুলি চালায়। পাল্টা পাথর বৃষ্টি করে বিক্ষোভকারীরা। এই সংঘর্ষের ঘটনায় ৪ জন পুলিশ আধিকারিক এবং ৬ জন সাধারণ মানুষ-সহ অন্তত ১১ জন প্রাণ হারান। রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর জখম হয়েছিলেন আরও ৭০ জনেরও বেশি।

গত মঙ্গলবারও বিভিন্ন জায়গায় পুলিশ ও পাক রেঞ্জার্সের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ হয়। জেএএসি-র শীর্ষ নেতা শওকত নওয়াজ মীর এক অজ্ঞাতস্থান থেকে পাঠানো ভিডিও বার্তায় অভিযোগ করেছেন, ‘আন্দোলন দমানোর নামে অত্যাচারের সব সীমা ছাড়িয়ে গিয়েছে শাহবাজ শরিফের সরকার। নিরীহ মানুষদের উপরে এলোপাথাড়ি গুলি চালিয়ে হত্যালীলায় মেতেছে।’ এর পরেই তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, ‘আমরা মরব, তাও এই স্বৈরাচারী দমন বাহিনীর সামনে মাথা নত করব না। আন্দোলন চলবে।’ পুলিশের এক শীর্ষ আধিকারিক পাল্টা অভিযোগ করেছেন, ‘আন্দোলনের নামে হিংসা ছড়াচ্ছে  বিক্ষোভকারীরা। পেট্রল বোমা-অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশের উপরে হামলা চালাচ্ছে।’

পাকিস্তান সরকারের দমন-পীড়ন ও হত্যালীলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১১ জুন) রাওয়ালকোটের রাজপথে নেমে এসেছিলেন সাধারণ মানুষ। প্রায় ৬০ থেকে ৭০ হাজার বিক্ষোভকারী স্থানীয় ঈদগাহ ময়দানে জড়ো হয়েছিলেন। তাঁরা গত সোম ও মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩০ জনের ন্যায়বিচারের দাবি জানান। মিছিল সামনে এগোনোর চেষ্টা করলে বাধা দেয় সেনা-সহ নিরাপত্তা বাহিনী। শুরু হয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ। ঠিক তখনই বিক্ষোভকারীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সেনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৬ বিক্ষোভকারীর। আহত হন আরও আনেকে। 

 

 

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

সব্জি বাজারে তোলাবাজি, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

সোশ্যাল মিডিয়া মানহানির জায়গা নয়, সলমনের প্রতিবেশীকে তুলোধনা হাইকোর্টের

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চস্য হাওড

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!