‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

সায়নী ঘোষ কোথায়? বিদ্রোহী তৃণমূল শিবিরে তাঁর নাম লেখানোর জল্পনার মধ্যেই বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে কলকাতা বিমানবন্দরে দেখা গেল তৃণমূলের যাদবপুরের সাংসদকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সায়নী ঘোষ কোথায়? দিন কয়েক ধরেই পাত্তা নেই তাঁর। জল্পনার মধ্যেই আজ বৃহস্পতিবার (১১ জুন), বিকেলে কলকাতা বিমানবন্দরে দেখা গেল তৃণমূলের যাদবপুরের সাংসদকে। মাথায় টুপি, মুখে মাস্ক, চোখে সানগ্লাস দিয়ে কার্যত মুখ-চোখ ঢেকে বিমানবন্দর থেকে বের হতে দেখা গেল সায়নীকে। দিল্লি থেকে ফিরে বিমানবন্দরে সংবাদ মাধ্যমকে এড়িয়েই তিনি তড়িঘড়ি গাড়িতে উঠে পড়েন। এবার সেই নিয়েই সায়নীকে কটাক্ষ করলেন কুণাল ঘোষ।

পালাবদলের বাংলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একে একে হাত ছাড়ছেন তাঁর সেনাপতিরা। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়ের নেতৃত্বে তৃণমূলের বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন পার্থ ভৌমিক-সহ ২০ জন তৃণমূল সাংসদ। সেটাই বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দাবি। ইতিমধ্যেই হাতের বাইরে চলে গিয়েছে বিধানসভার পরিষদীয় দল। মমতার তৃণমূলের সংসদীয় দলেও ভাঙন। জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কাকলি ঘোষ-শতাব্দী রায়দের শিবিরে নাম লিখিয়েছেন সাংসদ সায়নী ঘোষও। 

গত সোমবার যে ২০ জন তৃণমূল সাংসদের সই করা চিঠি লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে জমা দিয়েছেন কাকলি, তাতেই সই রয়েছে সায়নীর। অথচ সায়নী ঘোষকে কয়েকদিন ধরে খুঁজেও পাওয়া যাচ্ছিল না। জানা যায়, দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপেও তিনি সক্রিয় ছিলেন না। শুধু তাই নয়, বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই লোকচুক্ষুর আড়ালে ছিলেন সায়নী৷ কলকাতা অথবা দিল্লিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেও দেখা যায়নি সায়নীকে৷ তাতেই তাঁকে ঘিরে বাড়ে জল্পনা। আজ বিমানবন্দর থেকে মুখ ঢেকে সায়নীর একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

সেই নিয়েই কুণাল ঘোষ তাঁকে বেনজির নিশানা করে বলেন, সায়নী ঘোষের এয়ারপোর্টের একটা ছবি দেখে তাঁর মনে হচ্ছে করোনার সময়ের ছবি। একবার চেক করা দরকার। তিনি কেন এমন মুখ ঢেকে বেরোচ্ছেন, বিষয়টি রীতিমতো রহস্যজনক। হয় উনি বিপ্লবী, না হয় দলে আছেন। যাঁরা ওঁকে দলে সমালোচনা করছে গ্রুপে তাঁরা বেশ করেছে। গ্ল্যামার দুনিয়া থেকে তাঁকে ধরে এনে মাথায় বসাবে। আর গুরুত্বপূর্ণ সময়ে তাঁকে ফোনে পাওয়া যাবে না! এটা হবে না। ওনাকে ওনার অবস্থান স্পষ্ট করতে হবে। তবে কাকলির বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন কিনা, তা নিয়ে এখনও মুখ খোলেননি সায়নী ঘোষ৷

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর