বিশ্বকাপের গ্যালারিতে গ্ল্যামারের ছটা! ছবিতে দেখুন মেসি-রোনাল্ডোদের লাস্যময়ী সঙ্গিনীদের

বিশ্বকাপের উত্তেজনা মানেই শুধু মাঠের লড়াই নয়, গ্যালারিতেও থাকে নজরকাড়া উপস্থিতি। বিশ্বের সেরা ফুটবলারদের পাশে থেকে তাঁদের সাফল্য-ব্যর্থতার প্রতিটি মুহূর্তের সাক্ষী হন তাঁরা। কেউ আন্তর্জাতিক মডেল, কেউ জনপ্রিয় গায়িকা, আবার কেউ সফল উদ্যোক্তা, নিজ নিজ ক্ষেত্রেও তাঁরা কম যান না কোনও সুপারস্টারের থেকে। এবারের বিশ্বকাপেও প্রিয় মানুষদের সমর্থনে গ্যালারিতে দেখা যেতে পারে এই লাস্যময়ীদের। চলুন দেখে নেওয়া যাক, কারা রয়েছেন সেই তালিকায়।  

Share:

টলামি বেনসন (বুকায়ো সাকার সঙ্গিনী)

ফ্যাশন ও লাইফস্টাইল দুনিয়ার পরিচিত মুখ টলামি বেনসন সম্প্রতি আলোচনায় এসেছেন বুকায়ো সাকার সঙ্গে সম্পর্কের কারণে। ইংল্যান্ডের ম্যাচে তাঁকে দেখা যেতে পারে সমর্থকদের ভিড়ে।

সাশা অ্যাটউড (জ্যাক গ্রিলিশের সঙ্গিনী)

ইংল্যান্ড তারকা জ্যাক গ্রিলিশের দীর্ঘদিনের প্রেমিকা সাশা অ্যাটউড একজন পরিচিত মডেল। বিশ্বকাপের গ্যালারিতে তাঁর উপস্থিতি বরাবরই ক্যামেরার নজর কেড়ে নেয়।

আনা লেভানডোভস্কা (রবার্ট লেভানডোভস্কির স্ত্রী)

পেশায় পুষ্টিবিদ ও ফিটনেস বিশেষজ্ঞ আনা নিজেও একজন সফল উদ্যোক্তা। পোল্যান্ড অধিনায়কের অনুপ্রেরণার অন্যতম উৎস তিনি।

আন্তোনেলা রোকুজ্জো (লিওনেল মেসির স্ত্রী)

শৈশবের প্রেম থেকে আজীবনের সঙ্গী, মেসি ও আন্তোনেলার সম্পর্ক যেন রূপকথার গল্প। আর্জেন্টিনার প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচেই পরিবারের সঙ্গে হাজির থাকেন আন্তোনেলা।

জর্জিনা রদ্রিগেজ (ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গিনী)

স্পেনের জনপ্রিয় মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জর্জিনা রদ্রিগেজ বহু বছর ধরেই রোনাল্ডোর সবচেয়ে বড় সমর্থক। বিশ্বকাপের মতো বড় মঞ্চে পর্তুগিজ মহাতারকাকে উৎসাহ দিতে তাঁকে গ্যালারিতে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ