দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বৃহস্পতিবার পর্যন্ত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড় – বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে ঢুকে পড়ল বর্ষা । পুরুলিয়ার কিছু অংশ ছাড়া বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই মৌসুমী বায়ু প্রবেশ করেছে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানিয়েছেন । তিনি বলেন,দক্ষিণবঙ্গের(South Bengal) সঙ্গে সঙ্গে বিহারের বড় অংশে মৌসুমী বায়ু প্রবেশ করেছে।আগামী দু-তিন দিনে ঝাড়খণ্ড ও উড়িষ্যাতে বর্ষা ঢুকবে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বর্ষা দুর্বল থাকবে। আগামী দু-তিন দিনে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ঝড় – বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

আগামী সাতদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ ঝড় – বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্তভাবে কোথাও ৩০ থেকে ৪০ কোথাও বা ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে।আগামী বৃহস্পতিবার পর্যন্ত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।উত্তরবঙ্গতে(North Bengal) দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে। মঙ্গল ও বুধবারে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশ।

দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলেও তাপমাত্রা বড় সড় পরিবর্তন নেই।তবে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গে।

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

দুপুরের মেনুতে বানিয়ে নিন জিভে জল আনা বেসন ক্যাপসিকাম ভাজা

ভাপা-মালাইকারি তো অনেক হল, স্বাদ বদলে বানান কড়াই চিংড়ি   

‘দিশাকে চিনি না’, সিবিআই FIR দায়ের করতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা অভিনেতা সুরজ পাঞ্চোলির

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

ময়দা না মেখেই ১০ মিনিটে তৈরি করুন দোকানের মতো চিকেন মোমো

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের