দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: অপেক্ষার অবসান। প্রায় গোটা রাজ্যে প্রবেশ করল বর্ষা। শুধুমাত্র পুরুলিয়ার পশ্চিমাঞ্চল ছাড়া গোটা রাজ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। চলতি বছরে এল নিনোর প্রভাবে এমনিতেই একটু দেরিতে দেশে প্রবেশ করেছে বর্ষা। বাংলায় আরও কিছুটা দেরি হয়েছে বর্ষার প্রবেশে। তবে বাংলাতে খুব একট দেরিতে প্রবেশ করেনি বর্ষা। গত ৯ জুন উত্তরবঙ্গে প্রবেশ করেছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তারপরে ১২ জুন, অর্থাৎ আজ, শুক্রবার দক্ষিণবঙ্গে (পুরুলিয়ার কিছু অংশ বাদে) প্রবেশ করেছে বর্ষা। এল নিনোর প্রভাবে চলতি বছরে দেশে বর্ষার মান স্বাভাবিক নাও হতে পারে বলে আশঙ্কা করেছিল আইএমডি। সেই মতোই এখনও পর্যন্ত কেরলম দিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেও সেইভাবে অতি ভারী বৃ্ষ্টি দেয়নি।

আরও পডুন: ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

বাংলায় বেশ কিছুদিন তীব্র গরমের পর শুরু হয়েছিল প্রাক বর্ষার বৃষ্টি। গতকাল, বুধবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে। রাজ্যে এই মুহূর্তে বৃষ্টির জন্য পরিস্থিতি অনুকূল। মৌসুমি বায়ুর এই অগ্রগতির ফলে গোটা রাজ্যজুড়েই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অপরদিকে চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে। কলকাতা ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই কম।

এদিকে আজ, শুক্রবার কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, দেশে এল নিনোর প্রভাব শুরু হয়ে গিয়েছে। আর এই গোটা বর্ষার মরশুমে শক্তি বাড়াতেই থাকবে এল নিনো। যার সরাসরি প্রভাব পড়বে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর উপর। এর ফলে ভারতে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। যা কৃষিকাজে সরাসরি প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে।

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি