বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খেদানো শুরু করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গত কয়েকদিন ধরেই বিভিন্ন সীমান্ত দিয়ে কয়েকশো বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। তবে বিজিবির প্রতিরোধের কারণে অনেক জায়গাতেই পিছু হটতে হয়েছে বিএসএফকে। এবার বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতা করতে বিভিন্ন সীমান্তে জড়ো হয়েছে হিযবুত তাহরীর-সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা। সূত্রের খবর, গ্রামবাসীদের আড়ালে গত কয়েকদিন ধরে ওই জঙ্গিরাই বাধা দিচ্ছে বিএসএফকে। যদিও বিজিবি কর্তারা মানতে চাননি, পুশ ব্যাক রুখতে জঙ্গিদের সাহায্য নেওয়া হচ্ছে।

গত জাতীয় সংসদ নির্বাচনে ভারত সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে জয়ী হয়েছে কট্টর দিল্লি বিরোধী এবং পাকিস্তানপ্রেমী জামায়াতে ইসলামীর নেতারা। তাঁদের মদতেই কুষ্টিয়া, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, রংপুর-সহ ২৬ জেলার সীমান্তবর্তী এলাকায় নতুন করে প্রশিক্ষণ শিবির শুরু করেছে হিযবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিম, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-সহ একাধিক জঙ্গি সংগঠন।

ইতিমধ্যেই বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখে দিতে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর দুই শীর্ষ আধিকারিক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ সোহরাব হোসেন ভূঁইয়া, বিজিবি-র অতিরিক্ত মহাপরিচালক ও রংপুর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার এ এস এম নাসের জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান-সহ দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সূত্রের খবর, ওই বৈঠকেই সীমান্ত এলাকায় থাকা জামায়াতে ইসলামীর রোকন (সদস্য) ও জামায়াতে ঘনিষ্ঠ জঙ্গি সংগঠনের সদস্যদের সাহায্য চান বিজিবির দুই শীর্ষ আধিকারিক। এর পরেই সীমান্তবর্তী এলাকায় বিজিবিকে সহযোগিতার জন্য সংগঠনের সদস্য ও জঙ্গি সদস্যদের নির্দেশ দেন জামায়াতের শীর্ষ নেতারা। ওই নির্দেশের পরেই কুষ্টিয়া, সাতক্ষীরা, যশোর, চাঁপাই নবাবগঞ্জ, রংপুর-সহ পশ্চিমবঙ্গ সংলগ্ন সীমান্তগুলিতে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা। বিজিবির টহলদারি দলের সঙ্গে আগ্নেয়াস্ত্র হাতে তারাও মিশে থাকছেন। অনেক ক্ষেত্রেই গ্রামবাসীদের ছদ্মবেশে বিএসএফের পুশ ব্যাকের বিরুদ্ধে কড়া অবস্থান নিচ্ছেন। যে সব জায়গায় টহলদারির জন্য বিজিবি সদস্যরা পৌঁছাতে পারছেন না, সেই সব জায়গায় জঙ্গিদের অনেকেই বিজিবির উর্দি পড়ে সীমান্ত প্রহরার কাজ করছেন। হিযবুত তাহরীর এক সংগঠক জানিয়েছেন, ইতিমধ্যেই ভারত সংলগ্ন সীমান্তে সংগঠনের প্রায় সাড়ে সাত হাজার সদস্য পৌঁছে গিয়ে বিজিবিকে সহযোগিতা করছেন। আগামী কয়েকদিনে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা থেকে আরও হাজার চারেক সদস্যকে পাঠানো হবে। আনসারুল্লাহ বাংলা টিমের এক শীর্ষ নেতা জানিয়েছেন, ‘সাতক্ষীরা-কুষ্টিয়া এবং রংপুর সীমান্তে সংগঠনের তিন হাজারের বেশি সদস্য বিজিবিকে সহযোগিতার জন্য পৌঁছে গিয়েছেন।’ সীমান্তে জড়ো হওয়া জঙ্গিদের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণও রয়েছে বলে হিযুবত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ সংগঠকরা দাবি করেছেন।

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে ইতিমধ্যেই বাংলাদেশের ২৬ জেলায় প্রায় ৬০ হাজার সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী। স্বাধীন বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম এত বিপুল সংখ্যক বিজিবি সদস্যকে ভারত লাগোয়া সীমান্তে মোতায়েন করা হয়েছে। পুশ ব্যাক ঘিরে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সম্পর্কের এতটাই অবনতি ঘটেছে যে গতকাল বৃহস্পতিবার চার দিনের বৈঠক শেষে রীতি মেনে যৌথ সাংবাদিক বৈঠকও করেননি দুই বাহিনীর শীর্ষ কর্তা।

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে