ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: ফলতার প্রাক্তন তৃণমূল বিধায়ক “পুষ্পা” জাহাঙ্গীরকে বৃহস্পতিবার হাফপ্যান্ট পরিয়ে ঘোরানোর পর এবার সেই ছবি দেখা গেলো পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে(Nandigram)। গত রবিবার রাতে গ্রেফতার হয়েছিল নন্দীগ্রামের কালীচরণপুরের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজি। সেই তৃণমূল নেতাকে শুক্রবার দুপুরে হাফপ্যান্ট পরিয়ে এলাকা ঘোরানো হয়।উলেখ্য, আব্দুল আলিম আলরাজির বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে।২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনসা বাজারে বিজেপি কর্মী, রথিবালা আড়ি হত্যাকাণ্ডে নাম রয়েছে এই তৃণমূল নেতার।

এছাড়াও ২০২২ এ ব্যাংক নির্বাচনে নন্দীগ্রামের কাঞ্চননগর হাই স্কুলের বোমাবাজির ঘটনায় এনআইএ মামলাতেও নাম রয়েছে আব্দুল আলিম আলরাজির। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিরোধী দলের নেতা – কর্মীদের মারধরের ঘটনায় একাধিক মামলায় নাম রয়েছে এই তৃণমূল নেতার। পুলিশের খাতায় দীর্ঘদিন থেকে তিনি ফেরার ছিলেন। শেষমেষ গত রবিবার রাতে নন্দীগ্রাম থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।

গত সোমবার হলদিয়া মহকুমা আদালতে(Haldia Court) পেশ করা হলে বিচারক অভিযুক্তকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এরপর পুলিশ তাঁকে বিভিন্ন এলাকায় নিয়ে যায় । হাফ প্যান্ট(Half Pant) পরিয়ে হাতে হ্যান্ডকাফ দিয়ে যখন তাকে বিভিন্ন এলাকায় ঘোরানো হচ্ছে সেই সময় গ্রামের মানুষরা ওই তৃণমূল নেতাকে দেখে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন।অনেকে আবার পুলিশের পিছু পিছু গিয়ে সেই দৃশ্য মোবাইল ফোনে বন্দী করেন। তবে পুলিশ এদিন তৃণমূল নেতাকে নিয়ে গ্রামের রাস্তায় ঘোরার সময় জনরোষ যাতে ওই তৃণমূল নেতার ওপর আছড়ে না পরে সে বিষয়ে সতর্ক ছিল।

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের