ভিনির জাদুতে মরক্কোর কাছে হার বাঁচাল ব্রাজিল

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের প্রথম ম্যাচেই হতশ্রী পারফরম্যান্স উপহার দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথমে মরক্কোর কাছে গোল হজম করতে হয়েছিল। পরে ভিনিসিয়ুস জুনিয়রের জাদুতে সমতা ফিরিয়ে মুখ রক্ষা করল কার্লো আনচেলেত্তির শিষ্যরা। রাত জেগে যাঁরা খেলা দেখলেন তাঁরা হতাশই হয়েছেন সেলেসাওদের পারফরম্যান্সে।

শনিবার (১৩ জুন) রাতে নিউইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু থেকেই পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে ‘হাই প্রেসিং’ ফুটবল খেলতে শুরু করে মরক্কো। আফ্রিকান সিংহদের আক্রমণ ও দুরন্ত গতি সামাল দিতে হিমশিম খেয়ে যায় ব্রাজিলের খেলোয়াড়রা। ম্যাচের ষষ্ঠ মিনিটে নিশ্চিত গোলের মুখ থেকে শরীর দিয়ে বল ব্লক করে ব্রাজিলকে বাঁচিয়েছিলেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস। চাপ কাটিয়ে উঠিয়ে যখন ম্যাচে ফিরছিল ব্রাজিল, ঠিক তখনই গোল হজম করতে হয়। ২১ মিনিটের মাথায় সতীর্থ ব্রাহিম দিয়াজের কাছ থেকে বল পান ইসমায়েল সাইবারি। ক্ষিপ্রতার সঙ্গে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে জড়ান মরক্কোর ফরোয়ার্ড। আচমকা গোল হজম করে খানিকটা হতোদ্যম হয়ে পড়েছিলেন সেলেসাওরা। তবুও প্রতি আক্রমণ থেকে মরক্কোর ডি-বক্সে দারুণ এক সুযোগও তৈরি হয়েছিল। সতীর্থের দেওয়া পাসে দারুণ পজিশনে বল পেয়ে যান ইগর থিয়াগো। তবে বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি। ২৯ ও ৩০ মিনিটে পর পর দুবার ব্রাজিলের রক্ষণে হানা দিয়েও সুবিধা আদায় করতে পারেননি আশরাফ হাকিমিরা। ৩২ মিনিটে বাঁ-প্রান্ত থেকে ব্রুনো গিমারেসের পাস পেয়ে মরক্কোর ডিফেন্ডার নিল এল আয়নাউইকে পরাস্ত করেন ভিনিসিয়ুস। এরপর ডি-বক্সের মাঝ বরাবর ঢুকে এক দর্শনীয় শটে লক্ষ্যভেদ করে সেলেসাওদের ম্যাচে ফেরান এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। মরক্কোর গোলরক্ষকের করার কিছুই ছিল না। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।

রক্ষণ ও মাঝমাঠের ছন্নছাড়া ভাব কাটাতে দ্বিতীয়ার্ধের শুরুতেই কাসেমিরো ও ইবানেসকে তুলে ফাবিনিও ও দানিলোকে মাঠে নামান আনচেলোত্তি। ফলে ব্রাজিলের খেলায় গতি ফেরে। ৫১ মিনিটে ইগর থিয়াগোর শট মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু আটকে দিয়ে দলের নিশ্চিত পতন রোধ করেন। ৬০ মিনিটে মাঝমাঠে বল দখলের লড়াইয়ে মুখে প্রচণ্ড আঘাত পান ফাবিনিও। মুখ থেকে রক্ত ঝরলেও ব্যান্ডেজ বেঁধে লড়াকু এই মিডফিল্ডার আবার মাঠে ফিরে আসেন।  ৭৭ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেন রাফিনিয়া। মাথিয়াস কুনিয়ার চমৎকার পাস থেকে বক্সে বল পেয়ে ভিনিসিয়ুস নিজে শট না নিয়ে ডানপ্রান্তে ফাঁকায় থাকা রাফিনিয়াকে বল বাড়িয়ে দেন। কিন্তু অবিশ্বাস্যভাবে দুর্বল শট নিয়ে ব্রাজিলের নিশ্চিত জয়ের সুযোগ হাতছাড়া করেন রাফিনিয়া। ৮২ মিনিটে মরক্কোর ডিফেন্ডার ইসা দিওপের ব্যাক-পাস থেকে রাফিনিয়া আরও একটি সুযোগ তৈরি করলেও বুনু তা নষ্ট করে দেন। ইনজুরি টাইমের শেষ লগ্নে (৯৯ মিনিট) মরক্কো মিডফিল্ডার নিল এল আয়নাউয়ির দুরপাল্লার শট প্রতিহত করে দলের নিশ্চিত হার বাঁচান ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসান।

‍শেষ মুহূর্তের গোলে সুই‍ৎজারল্যান্ডের জয় রুখে দিল কাতার

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?