প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, কল্যাণী: তৃণমূলের প্রাক্তন বিধায়ক মুকুটমণির তিনটি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ। শনিবার রাতে রানাঘাট দক্ষিণ বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারীকে নোটিস পাঠিয়েছিল পুলিশ। সেই নোটিসে বলা হয়েছিল হাতে পাওয়ার পর এই নোটিস ৩০ মিনিটের মধ্যে খুলে দিতে হবে ফ্ল্যাট। কিন্তু পুলিশের দাবি , নোটিস পাওয়ার পর কোন জবাব না মেলায় তারা তিনটি ফ্ল্যাট সিল(Flat Sealed) করে দিয়েছেন। শনিবার রাত দশটা নাগাদ প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণিকে ইমেল করে নোটিস পাঠিয়েছিল পুলিশ। ওই ইমেলে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল ৩০ মিনিটের মধ্যে ওই ফ্ল্যাটের দরজা খুলে দিতে হবে না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা কমিটির সহ-সভাপতি সব্যসাচী মুখোপাধ্যায় লিখিত অভিযোগ জানিয়েছেন। শনিবার কল্যানী থানায়(Kalyani P.S.) মুকুটমণির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগপত্রে বিজেপি নেতা দাবি করেছেন, কল্যাণীর তিনটি ফ্ল্যাট মুকুটমণি অধিকারী ও ওই আবাসনের প্রোমোটার গৌরাঙ্গ সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। তাদের সন্দেহ ফ্ল্যাটগুলিতে প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী মজুত রয়েছে। তার জন্য ফ্ল্যাটগুলিতে তল্লাশি করা হোক। প্রোমোটার গৌরাঙ্গকে(Promoter Gouranga) পুলিশের তরফের নোটিস পাঠানো হয়েছে।

বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করতে দেখা গেছিল মুকুটমণিকে। পরবর্তীতে বিধানসভা নির্বাচনে তাকে আর প্রার্থী করে নি তৃণমূল । স্থানীয়দের দাবি ,তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর কল্যাণীর ফ্ল্যাটে মুকুটমণিকে আর দেখা যায়নি। পুলিশ সূত্রে খবর, পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য প্রাক্তন তৃণমূল বিধায়কে পুলিশের তরফে সহযোগিতা করতে বলা হয়। যদিও তৃণমূলের প্রাক্তন বিধায়ক কোন উত্তর দেননি। তাই পরবর্তী পদক্ষেপ হিসেবে পুলিশ তাঁর তিনটি ফ্ল্যাট সিল করে দিয়েছে।

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর