তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের দিন শেষ। তাঁর নেতৃত্ব এখন অস্তাচলে। মমতার আর কোনও প্রয়োজন নেই। ঘুরপথে এমনটাই বুঝিয়ে দিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। একদা মমতা ঘনিষ্ঠ বলে পরিচিত সুদীপও এখন কাকলি ঘোষ দস্তিদার-শতাব্দী রায়দের বিদ্রোহী শিবিরে। মমতাকে ছেড়ে তৃণমূলের নতুন ব্লকে নাম লিখিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই মমতাকে নিয়ে তিনি বলেছেন, ,’অধিকাংশ সাংসদ-বিধায়কই চাইছেন দল চলুক, তাঁদের উদ্যোগ। তাঁরা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান উপদেষ্টা হোন, দলনেত্রীর মতো ভূমিকা নিয়ে থাকুন। ওঁদের আবেদনটা আমাকে স্পর্শ করেছে। তার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে, এদের সঙ্গে থাকা যেতে পারে।’ অর্থাৎ, ঠিক কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যে কথাটি বলেছিলেন সেই একই সুর সুদীপের গলাতেও।

আরও পডুন: তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

লোকসভার দলনেতা পদ নিয়ে জল্পনা চলছে তৃণমূলের বিদ্রোহী শিবিরে। সেই বিষয়ে উত্তর কলকাতার সাংসদ বলেন, ‘আমার খুব একটা চাপ নেই। লোকসভার নেতৃত্ব দেওয়ার ইচ্ছাও খুব একটা নেই। এতে কাকলি প্রথম থেকেই বড় উদ্যোগ নিয়েছে। চারিদিক থেকে আমার কাছে যেভাবে প্রেশার আর অনুরোধ আসছে, তাতে আমি খুবই বেসামাল।’ তবে সুদীপ জানিয়েছেন তিনি এখনও বিদ্রোহী গোষ্ঠীর যে চিঠি লোকসভার স্পিকারকে দেওয়ার কথা রয়েছে তাতে সই করেননি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনেই তাতে সই করতে চান তিনি। এই বিষয়ে উত্তর কলকাতার সাংসদ জানিয়েছেন, ‘গতকাল, শনিবার দুপুর পর্যন্ত শুভেন্দু বলেছিল, ও আসতে পারছে না, আমাকে সই করে দিতে। আমি বলেছিলাম, তুমি আসলেই সই করব। আজ রাতে ওর সঙ্গে দেখা হতে পারে।’

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা