আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: গুজব কত ভয়ঙ্কর ও প্রাণঘাতী  রবিবার (১৪ জুন) তার জলজ্যান্ত প্রমাণ মিলল। চলন্ত ট্রেনে আগুন লেগেছে বলে রটেছিল গুজব। আর আগুনের খবর আদৌ সত্যি কিনা তা যাচাই না করে প্রাণ বাঁচাতে  চলন্ত ট্রেন থেকেই লাইনে ঝাঁপ দিয়েছিলেন যাত্রীরা। আর তখনই উল্টোদিক দিক আসছিল দুরন্ত গতির এক্সপ্রেস ট্রেন। তার চাকার তলায় ছিন্নভিন্ন হয়ে গেলেন চার জন। ধাক্কায় ছিটকে পড়ে আরও বহু যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক, তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন রেলের আধিকারিকরা।

রেল সূত্রে জানা গিয়েছে, ভয়ঙ্কর দুঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনা জেলার হেতমপুর রেল স্টেশনের কাছে। এদিন বিকেল ৪টা ১৫ মিনিট নাগাদ হেতমপুর স্টেশনের কাছাকাছি এসে ডাউন খজুরাহো-উদয়পুর ইন্টারসিটি এক্সপ্রেস (১৯৬৬৫) আচমকাই দাঁড়িয়ে যায়। ট্রেনের এক জেনারেল কোচের কোনও যাত্রী আপৎকালীন চেন (ACP) টেনেছিলেন। সেই কারণেই ট্রেনটি লাইনে দাঁড়িয়ে পড়েছিল। আচমকাই গুজব রটে, ট্রেনের কামরায় আগুন লেগেছে। এই গুজবের জেরেই যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ‘প্রাণ বাঁচানোর তাগিদে’ বহু যাত্রী তড়িঘড়ি ট্রেন থেকে ঝাঁপিয়ে পাশের রেললাইনে পড়েন। ঠিক সেই সময়ই উল্টোদিক থেকে তীব্র গতিতে ধেয়ে আসছিল ফিরোজপুর-সেওনি পাতালকোট এক্সপ্রেস (২০৪২৪)। লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই পাতালকোট এক্সপ্রেস তাঁদের পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়।

চোখের সামনে চার যাত্রীর মর্মান্তিক পরিণতি দেখেই হতচকিত হয়ে যান বাকিরা। ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন রেল এবং জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।  উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে কত যাত্রী আহত হয়েছেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি রেল আধিকারিকরা। 

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL