বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

Share:

নিজস্ব প্রতিনিধি,মানিকচক: এবারে বিদ্যালয়ের শিক্ষকের উপর চলল ডিম থেরাপি। বিদ্যালয় চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কন্ডোম। একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিদ্যালয় ঘেরাও করে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনায় ব্যাপক উত্তেজনা মালদহের মানিকচক ব্লকের (Manickchak Block)হরিপুর প্রাথমিক বিদ্যালয় চত্বরে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে লক্ষ্য করে চলল একের পর ডিম।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই হরিপুর প্রাথমিক বিদ্যালয় পঠন-পাঠন হয় না। দেওয়া হয় না নিয়মিত মিড ডে মিল। প্রতিবাদ করলে নানান রকম হুমকি দেওয়া হয় বিদ্যালয়ে প্রধান শিক্ষকের তরফে বলে অভিযোগ।

এমনকি পঠন পাঠনের বদলে শিক্ষকরা অন্য রুমে ঢুকে দরজা বন্ধ করে রাখে ঘন্টার পর ঘন্টা। যার জন্য কন্ডোম(Condom) ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিদ্যালয় চত্বর জুড়ে। কুকর্মে যুক্ত বিদ্যালয়ের শিক্ষকরা বলে অভিযোগ। আর তার জন্যই বিক্ষোভে এবার ব্যবহার করা হল ডিম থেরাপি(Egg Therapy)। এদিকে স্কুলের প্রধান শিক্ষক দাবি করেছেন, ওই স্কুলের পাঁচিল নেই। রাতে স্কুল চত্বরে বাইরে বসে মদের আসর। রাতের অন্ধকারে কুলের শিক্ষকদের পাহারা দেওয়া সম্ভব নয়।

নানা ধরনের অসামাজিক কাজ হয়। বারবার স্কুলের তরফ থেকে স্থানীয় পঞ্চায়েত এবং উচ্চতর কর্তৃপক্ষের কাছে বাজিল দেওয়ার জন্য টাকা বরাদ্দ করতে আবেদন জানানো হয়েছে। কিন্তু কোন অর্থ বরাদ্দ না হওয়ায় পাঁচিল দেওয়া সম্ভব হয়নি।ওই বিদ্যালয়ে পড়তে আসা ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের পাল্টা অভিযোগ, স্কুলে সঠিকভাবে পঠন পাঠন হয় না। মিড ডে মিলের খাবার ঠিকমতো দেওয়া হয় না। নিম্নমানের খাবার পরিবেশন করা হয়। স্কুলে ক্লাস না করিয়ে শিক্ষক শিক্ষিকারা দোতলার ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকেন।অভিভাবকদের আনা সব অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক – শিক্ষিকারা।

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তোরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির