‘নেইমার কোথায় লুকিয়ে?’ শরীরজুড়ে ফুটবলারদের স্টিকার লাগিয়ে ভাইরাল ব্রাজিল সুন্দরী।

বিশ্বকাপ মানেই ফুটবল উন্মাদনা। কেউ প্রিয় দলের জার্সি পরেন, কেউ ঘর সাজান তারকা ফুটবলারদের পোস্টারে। কিন্তু ব্রাজিলের এক মডেল সেই উন্মাদনাকে নিয়ে গেলেন সম্পূর্ণ অন্য মাত্রায়। শরীরজুড়ে মেসি, রোনাল্ডো, নেইমারদের স্টিকার লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন কেরোলে চাভেস। তাঁর এই অভিনব উদ্যোগে যেমন মুগ্ধ নেটিজেনদের একাংশ, তেমনই তৈরি হয়েছে বিতর্কও। দেখে নিন ভাইরাল সেই ফটো স্টোরির ঝলক।

Share:

বিশ্বকাপ শুরু হতেই নজর কাড়লেন ব্রাজিলের মডেল কেরোলে চাভেস। তাঁর অভিনব ফ্যাশন সেন্স এখন নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু।

শুরুতে ব্রাজিলের হলুদ-সবুজ রঙের বিকিনিতে দেখা যায় তাঁকে। এরপরই একে একে ফুটবলারদের স্টিকার দিয়ে নিজেকে সাজাতে শুরু করেন তিনি।

মেসি, রোনাল্ডো, নেইমার, ভিনিসিয়াসদের ছবি-সহ প্রায় ১০০০টি স্টিকার ব্যবহার করেন কেরোলে। এই সাজ সম্পূর্ণ করতে তাঁর সময় লাগে প্রায় সাত ঘণ্টা।

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, "বিশ্বকাপের নতুন সুন্দরী হয়ে উঠেছি। কেমন লাগছে?" সঙ্গে অনুরাগীদের জন্য রাখেন মজার এক চ্যালেঞ্জও

ভক্তদের উদ্দেশে তাঁর প্রশ্ন ছিল, "বলুন তো, নেইমার আর ভিনিসিয়াসের স্টিকার কোথায় রয়েছে?" আর তাতেই বাড়ে কৌতূহল।

এই স্টিকারগুলো আসলে জনপ্রিয় 'পানিনি স্টিকার'। ১৯৭০ সাল থেকে বিশ্বকাপের সঙ্গে জড়িয়ে থাকা এই সংগ্রহ ফুটবলপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

নিজেকে 'জীবন্ত পানিনি স্টিকার' বলে দাবি করেন কেরোলে। ফুটবলের প্রতি ভালোবাসা ও অভিনব ফ্যাশন ভাবনার মেলবন্ধন ঘটাতেই এই উদ্যোগ বলে জানান তিনি।

কেরোলের এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন অন্য মডেলেরাও। বিতর্ক, প্রশংসা আর কৌতূহলের মাঝেই বিশ্বকাপের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে তাঁর এই অভিনব উপস্থাপনা।

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

সন্দেশখালিতে জমিদখল মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর