সন্দেশখালিতে জমিদখল মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন ইডির

সন্দেশখালিতে জমিদখলের মামলায় শাহজাহান শেখ এবং তাঁর ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে চার্জ গঠন করল ইডি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্দেশখালিতে জমিদখলের মামলায় শাহজাহান শেখ এবং তাঁর ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে চার্জ গঠন করল ইডি। তালিকায় রয়েছেন, আলমগির, শিবপ্রসাদ হাজরা, দিদার বক্স মোল্লা, তাঁদের সকলের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। ইডির অভিযোগ, ভয় দেখিয়ে এবং প্রভাব খাটিয়ে জমি দখলের মাধ্যমে কোটি কোটি টাকা আয় করেছিলেন শাহজাহান আর তাঁর দলবল। এ ভাবে ‘প্রসিড অফ ক্রাইম’ বা দুর্নীতির মাধ্যমে আয় হিসেবে মোট পাঁচ কোটি টাকা শনাক্ত করেছে ইডি। তদন্তকারীদের দাবি, জমি দখল ও সংশ্লিষ্ট বেআইনি কার্যকলাপের মাধ্যমে এই অর্থ অর্জন করা হয়েছিল।

সোমবার (১৫ জুন) কলকাতার ইডির বিশেষ আদালতে এই চার্জ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই মামলায় সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে আগামী ৭ জুলাই থেকে। মোট ৩০ জন সাক্ষী দেবেন এই মামলায়। তাঁদের বয়ান রেকর্ড হবে আদালতে। প্রথমে রেশন দুর্নীতি মামলায় শাহজাহান শেখের নাম জড়িয়েছিল। এই মামলার ভিত্তিতে ২০২৪ সালের জানুয়ারি মাসে তাঁর সন্দেশখালির বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। কিন্তু তখন তাঁর ডেরা থেকে মার খেয়ে ফিরতে হয়েছিল কেন্দ্রীয় আধিকারিকদের। এরপর দীর্ঘ সময় ধরেই তিনি অধরা ছিলেন।

প্রায় দুই মাস পরে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। পরে আদালতের নির্দেশে তাঁকে তুলে দেওয়া হয় CBI-এর হাতে। সিবিআই হেফাজতে থাকাকালীন ইডিও তাঁকে গ্রেফতার করে নিজেদের তদন্তে যুক্ত করে। সন্দেশখালিতে শাহজাহানের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের উপর অত্যাচার, জমি জবরদখল, মাছের ব্যবসার আড়ালে বেআইনি আর্থিক কার্যকলাপ-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এরপরেই শাহজাহানকে দল থেকে ছয় মাসের জন্যে বরখাস্ত করে তৃণমূল। তখন তাঁকে নিয়ে রাজনৈতিক বিতর্কও তীব্র হয়েছিল। এখন তাঁদের বিরুদ্ধে চার্জ গঠন সম্পন্ন হওয়ায় মামলার বিচার প্রক্রিয়া আরও এক ধাপ এগলো।

শুক্রবারে ৪ রাশির জাতকদের সুখবর, অর্থলাভের যোগ কাদের?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী