বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি:উত্তরবঙ্গের পর্যটনকে বিশ্বদরবারে নতুনভাবে তুলে ধরার পাশাপাশি গোটা রাজ্যের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় করে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। উত্তরবঙ্গের উন্নয়নে একাধিক পরিকল্পনার ইঙ্গিত দিলেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ(Tourism Minister Sankar Ghosh)।রাজ্যের পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবার শিলিগুড়িতে এসে আনুষ্ঠানিকভাবে পর্যটন দফতরের দায়িত্বভার গ্রহণ করলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের নতুন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। সোমবার শহরের মৈনাক ট্যুরিজম প্রপার্টিতে অবস্থিত পর্যটন দফতরের অফিসে পৌঁছে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এদিন দফতরের আধিকারিকরা তাঁকে উষ্ণ সংবর্ধনাও জানান।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটনমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের পর্যটনকে বিশ্বদরবারে নতুনভাবে তুলে ধরার পাশাপাশি গোটা রাজ্যের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় করে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি বলেন, “বাংলার পর্যটনকে এমনভাবে উপস্থাপন করতে চাই, যাতে তা বিশ্বের মানচিত্রে একটি বিশেষ পরিচিতি পায়।”আগামী ১৭ তারিখ একটি গুরুত্বপূর্ণ বৈঠকের কথা উল্লেখ করে শংকর ঘোষ জানান, পর্যটন শিল্পের উন্নয়নে একাধিক নতুন প্রস্তাব তিনি উপস্থাপন করবেন, যা পরবর্তীতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও তোলা হবে। পাশাপাশি পাহাড়ের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানে প্রশাসনিক উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

বিশেষ করে ঘুম থেকে দার্জিলিং(Darjelling) পর্যন্ত রাস্তায় যানজটের সমস্যার কারণে পর্যটকদের যে চরম ভোগান্তির শিকার হতে হয়, সেই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান পর্যটনমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে ইতিমধ্যেই জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত সমাধানের পথ খোঁজা হচ্ছে।এছাড়াও উত্তরবঙ্গের চা শিল্পের উন্নয়ন ও সংরক্ষণের বিষয়েও গুরুত্বরোপ করেন শংকর ঘোষ। তাঁর মতে, পর্যটনের প্রসারের নামে যাতে চা বাগানের ক্ষতি না হয়, সেদিকেও নজর রাখা হবে। পর্যটন এবং চা শিল্প—উভয় ক্ষেত্রের মধ্যে ভারসাম্য বজায় রেখেই উন্নয়নের পথে এগোতে চায় রাজ্য সরকার।নতুন দায়িত্ব গ্রহণের পর পর্যটনমন্ত্রী শংকর ঘোষের এই একাধিক ঘোষণাকে ঘিরে উত্তরবঙ্গের পর্যটন শিল্পে নতুন আশার সঞ্চার হয়েছে বলে মনে করছে পর্যটন মহল।

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক