নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-বাংলাদেশ সীমান্তজুড়ে বর্তমানে বেশ উত্তেজনা বিরাজ করছে। সরকার বদল হওয়ার পরেই পশ্চিমবঙ্গে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর কাজ চলছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দাবি করা হয়েছিল যে ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় ১২ জন আটকে ছিলেন। তাঁদের এবার ফিরিয়ে আনল বিএসএফ। পুশইনের ঘটনাকে কেন্দ্র করে নদিয়া সীমান্তে শূন্য রেখা জুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। নদিয়া সীমান্তের উল্টো দিকেই রয়েছে বাংলাদেশের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর। 

সোমবার সকাল থেকে ওই এলাকায় বিএসএফ ও বিজিবির মধ্যে দীর্ঘ সময় ধরে কথাবার্তা চলে। তারপরেই ১২ জনকে ফেরায় বিএসএফ। বিজিবির অভিযোগ, গত শুক্রবার (১২ জুন) ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমানা পিলার-সংলগ্ন এলাকা দিয়ে মহিলা-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তবে, বিজিবি ও স্থানীয় বাসিন্দারা তাদের বাংলাদেশে ঢুকতে দেয়নি। তারপর থেকেই তারা কাঁটাতারের এপারে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছিল।  এই বিষয় নিয়ে বিষয়টি নিয়ে শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯ টায় প্রাগপুরের কাছে বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার-সংলগ্ন শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের প্রতিবাদ জানায়। সীমান্তের শূন্যরেখায় থাকা ব্যক্তিদের ভারতে ফেরানোর দাবি জানায় বিজিবি। বৈঠকে বিএসএফ জানায় ১২ জনের পরিচয় যাচাই করার পর সিদ্ধান্ত নেওয়া হবে। 

আরও পড়ুন: ‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

ঘটনা নিয়ে ৪৭ বিজিবি কুষ্টিয়া-ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা বলেছেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  তবে সতর্ক রয়েছে  বিএসএফও। যেকোনও ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।  

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক