সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: NCPI দলে যোগ দিতেই ফের নিরাপত্তা ফিরে পেলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে নিরাপত্তা ফিরে পাচ্ছেন ঘাটালের সাংসদ দেবও (দীপক অধিকারী)। রাজ্যে বিজেপি সরকার আসতেই এই দুই সাংসদের নিরাপত্তা প্রত্যাহার করেছিল নবান্ন। তখন সুদীপ ও দেব ছিলেন তৃণমূলে। গতকাল, রবিবার তৃণমূল ছেড়ে NCPI বা ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’তে যোগ দিয়েছেন তাঁরা। তারপরেই সুদীপ ও দেবের নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, দেব ও সুদীপকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হচ্ছে। সাংসদ হিসেবে এই বিশেষ ক্যাটেগরির নিরাপত্তা পাবেন দেব-সুদীপ।

আরও পডুন: তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

তাঁদের নিরাপত্তার দায়িত্ব থাকছে রাজ্য সরকারের হাতে। নবান্ন সূত্রে খবর, দুই সাংসদের নিরাপত্তায় সর্বদা মোতায়েন থাকবেন ১-২ জন সশস্ত্র কমান্ডো এবং অতিরিক্ত রাজ্য পুলিশ। তবে দেব-সুদীপ নয়, সূত্রের খবর, তৃণমূল ছেড়ে যে ২০ জন বিদ্রোহী সাংসদ যোগ দিয়েছেন ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’তে তাঁদের মধ্যে যাঁদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে সকলেরই ফেরানো হবে। এমনটাই নবান্ন সূত্রে খবর। জানা গিয়েছে, দেব ও সুদীপের ক্ষেত্রে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা রাজ্য ও দিল্লি উভয় জায়গাতেই বজায় থাকবে।

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করে বিদ্রোহী ব্লক গঠন করেন তৃণমূলের ২০ জন সাংসদ। গতকাল, রবিবার সন্ধ্যা পর্যন্ত জানা গিয়েছিল তাঁরা তৃণমূলেরই আলাদা ব্লক গড়ার দাবি জানাবেন স্পিকারের কাছে। কিন্তু গতকাল, রাতে দেখা গেল তৃণমূলের কোনও ব্লক নয়। ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’তে নাম লিখিয়েছেন ২০ জন বিদ্রোহী সাংসদ। যদিও এই পদক্ষেপের পিছনে একটি কারণ রয়েছে। সেই বিষয়ে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘কোনওরকম আইনি জটিলতা এড়াতে তৃণমূল ছেড়ে নতুন দলে যোগ দিলাম। এবার সংসদ খুললে আমরা তৃণমূলের প্রতীক ও নামের জন্য দাবি জানাব। কারণ দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন রয়েছে আমাদের কাছে’

দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে মাওবাদী হামলায় জড়িত ১০ জনকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা