গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

হাসপাতালের অনিয়ম, পরিকাঠামোগত সমস্যার চিত্র দেখে চটে লাল তিনি। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এমন অবহেলায় পড়ে রয়েছে স্বাস্থ্যকেন্দ্রটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গাদাগাদি করে চলছে চিকিৎসা, যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে কুকুর-বিড়াল, বেডের সংখ্যা সীমিত, কিন্তু রোগীর সংখ্যা ২০০-র বেশি, পুরুষ ও মহিলা বিভাগ আলাদা থাকলেও একই পরিসরে চিকিৎসা চলছে। বর্তমান এমনভাবেই রোগী পরিষেবা চলছে মুর্শিদাবাদের গোকর্ণ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে। সম্প্রতি ওই গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে আকস্মিক পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা কান্দির বিজেপি বিধায়িকা গার্গী দাস ঘোষ। স্বাস্থ্যকেন্দ্রের অনিয়ম, পরিকাঠামোগত সমস্যার চিত্র দেখে চটে লাল তিনি। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এমন অবহেলায় পড়ে রয়েছে স্বাস্থ্যকেন্দ্রটি। আগের সরকারের কাছে স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশ বদলানোর কথা জানানো হলেও কোনও সুরাহা হয়নি। তাই এবার স্বাস্থ্যকেন্দ্রের হাল ফেরাতে উদ্যোগী মন্ত্রী গার্গী দাস নিজেই।

তিনি পরিদর্শনের সময় দেখতে পান, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই। পুরুষ ও মহিলা রোগীদের জন্য পৃথক বিভাগ থাকলেও বাস্তবে একই পরিসরে চিকিৎসা পরিষেবা চালানো হচ্ছে। হাসপাতালের অনুমোদিত বেড সংখ্যা মাত্র ৩০টি, কিন্তু রোগীর সংখ্যা ২০০-র বেশি। ফলে চরম চাপের মধ্যে স্বাস্থ্য পরিষেবা চালাতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। হাসপাতালে কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিড়াল, কুকুর যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে। রোগীদের বিছানাতেও শুয়ে রয়েছে কুকুর। কোনও যত্ন নেই। এই বিষয়ে রোগীদের পরিবারের সদস্যরা অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের ওয়ার্ডগুলি অপরিষ্কার, শৌচাগারগুলি নিয়মিত পরিষ্কার হয় না। অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থায় পড়ে রয়েছে। রোগী এখানে থাকলে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে। তাঁদের গ্রামে একটাই হাসপাতাল, তাই প্রয়োজনে এখানেই গ্রামবাসীরা ভিড় জমান। সেটা যদি এমন অবস্থায় পড়ে থাকে, তাহলে মানুষ কোথায় যাবে?

ওইদিন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে গিয়ে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের অভিযোগ শুনেছেন মন্ত্রী। স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি স্বাস্থ্যকর্মী ও কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছেন। এরপরেই মন্ত্রী স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন, চিকিৎসক সংকট দূর করা এবং হাসপাতালের পরিকাঠামো ও পরিচ্ছন্নতার বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আর তাঁর এই আশ্বাসে আশাবাদী এলাকার মানুষজন।

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির