ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: মেসি কাণ্ডে বিপাকে পড়েছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। জিজ্ঞাসাবাদের জন্য মোট তিনবার ডেকে পাঠানো হয়েছে অরূপকে। যদিও সেই সমনে সাড়া দেননি তিনি। যখন মেসি কাণ্ডে বিপাকে পড়েছেন অরূপ ঠিক সেই সময়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দোপাধ্যায়। আজ, সোমবার কলকাতা পুরসভায় এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বচ্ছ অ্যাপের উদ্বোধন সংক্রান্ত অনুষ্ঠান ও আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে পুরসভার প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই ইতিমধ্যেই পুরসভায় পৌঁছে গিয়েছেন শুভেন্দু। আর তাঁকে দেখেই এগিয়ে আসেন তৃণমূল কাউন্সিলররা। সেই দলে ছিলেন কাজরী বন্দ্যোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়রা। পুরসভার এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অনন্যা। তিনি জানিয়েছেন, ‘এমন ঘটনা প্রথম ঘটছে। বিরোধীদলের কাউন্সিলরদের আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’

আরও পডুন: ব্ল্যাকমেইলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

শুধু অনন্যাই নন, শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানিয়েছেন, ‘আমি যতদূর জানি বিরোধীদের এতদিন কলকাতা পুরসভার অনুষ্ঠানে ডাকা হতো না। কিন্তু বিজেপি সরকার আমাদের ডেকেছে। রাজ্য সরকারের কাছে সম্পূর্ণভাবে সহযোগিতা চাই। কাজ করতে যাতে কোনও অসুবিধা না হয়, সেটাই চাইব। অন্য দল বলে মুখ্যমন্ত্রী কোনও বিভেদ করেননি। বিরোধীদের সমান গুরুত্ব দিয়ে ডেকেছেন। এটাই ভাল লাগছে। আশা করি আগামিদিনেও মুখ্যমন্ত্রীর টিমের কাছ থেকে সবরকমের সাহায্য পাব।’ প্রশংসা করতে দেখা গিয়েছে তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসকেও। তিনি বলেন, ‘২০১০ থেকে ২০২৬ পর্যন্ত পুরসভার কাউন্সিলর আমি। আজ পর্যন্ত কোনও মুখ্যমন্ত্রী পুরসভায় আসেননি। এই প্রথমবার কোনও মুখ্যমন্ত্রী এসে কাউন্সিলরদের উদ্দেশ্যে বার্তা দেবেন। এটা নিঃসন্দেহে একটা বড় পদক্ষেপ। সব কাউন্সিলরই সহযোগিতা করবেন।’ তবে শুধুই জুঁই, অনন্যা, কাজরী নন, এদিনের অনুষ্ঠানে হাজির হয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমও।

মুখ্যমন্ত্রী শুভেন্দু কলকাতা পুরসভাতে আসতেই দেখা যায় ভিন্ন চিত্র। বিজেপি কাউন্সিলরদের টপকে তাঁর কাছে এগিয়ে যান কাজরী-অনন্যারা। শুভেন্দুকে দেখা যায় তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদাভাবে কথা বলতেও।

ব্ল্যাকমেইলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

সন্দেশখালিতে জমিদখল মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী