অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে হাজির হয়েছেন ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্য বন্দ্যোপাধ্যায় অপরদিকে সেই সময়ই তাঁর অফিসে আছড়ে পড়ল জনরোষ। অফিস থেকে উদ্ধার হয়েছে নগদ টাকা, কন্ডোম এবং প্রোমোটারদের তোলাবাজির রেটচার্ট।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে এলাকার বাসিন্দাদের একাংশ ওই ওয়ার্ড অফিসে যান। অভিযোগ, অফিসের বিভিন্ন আলমারি থেকে নগদ টাকা পাওয়া যায়। বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে ছিল টাকা পয়সা। শুধু টাকা নয়, অফিস থেকে ত্রাণ সামগ্রী, জামাকাপড় এবং একাধিক গৃহস্থালির সামগ্রীও উদ্ধার হয়েছে বলে দাবি। স্থানীয়দের একাংশের বক্তব্য, ওই অফিসে মাইক্রোওয়েভ, ফ্রিজ, খাট-সহ বিভিন্ন সামগ্রী রাখা ছিল। এমনকি একটি মেকআপ রুমও রয়েছে বলে দাবি করা হয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রোমোটারদের কাছ থেকে নিয়মিত তোলা আদায় করা হত। সেই সংক্রান্ত একটি রেটচার্টও অফিস থেকে পাওয়া গিয়েছে। অন্যন্যার বিরুদ্ধে সন্ত্রাস চালানো-সহ একাধিক অভিযোগ রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেন, অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ও ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন,  তৃণমূল নেতা-নেত্রীদের বিরুদ্ধে ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ উঠেছে। এসব দেখে খারাপ লাগছে তাঁর।

আরও পড়ুনঃ মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

অন্যদিকে, তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় জানান, ওয়ার্ড অফিসে বিভিন্ন সামগ্রী থাকতেই পারে। সম্প্রতি ঈদ উৎসব উপলক্ষে কিছু জামাকাপড় রাখা হয়েছিল বলেও তিনি জানিয়েছেন। তাঁর কথায়, এর মধ্যে কোনও অন্যায় নেই এবং গোটা রাজ্যেই এমন ঘটনা দেখা যাচ্ছে। 

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির