‘অরূপদা আপনার পাড়ার পল্টু…’, মেসির হ্যাটট্রিকের পর বিস্ফোরক পোস্ট শতদ্রুর

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঠে লিওনেল মেসির দুরন্ত পারফরম্যান্স যেমন বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়, তেমনই তাঁর নামকে ঘিরে এবার নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক ও আইনি তরজা। মেসির হ্যাটট্রিকের উচ্ছ্বাসের মধ্যেই একটি ফেসবুক পোস্ট চর্চার কেন্দ্রে উঠে এসেছেন ক্রীড়া উদ্যোক্তা তথা কলকাতায় মেসির ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত। সেই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর বিতর্ক। সাম্প্রতিক ফুটবল বিশ্বকাপে হ্যাটট্রিক করে নজির গড়েছেন লিওনেল মেসি।

নিজের ফেসবুক পেজে একটি ছোট পোস্ট করেন শতদ্রু। কালো ব্যাকগ্রাউন্ডের ওপর সাদা হরফে তিনি লিখেছেন, ‘অরূপ দা আপনার পাড়ার পল্টু আজ হ্যাটট্রিক করেছে এবার তো বেড়িয়ে আসুন।’ পোস্টটি প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। রাজ্যের রাজনৈতিক ও ক্রীড়া মহলের একাংশের মতে, পোস্টে উল্লেখ করা ‘অরূপ দা’ বলতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকেই ইঙ্গিত করা হয়েছে। যদিও শতদ্রু সরাসরি কারও নাম উল্লেখ করেননি। আর ‘পল্টু’ ও ‘হ্যাটট্রিক’ শব্দের মাধ্যমে সাম্প্রতিক কোনও ঘটনার ওপর ভিত্তি করে এক ধরণের তীব্র কটাক্ষ বা খোঁচা দেওয়া হয়েছে বলে মনে করছেন নেটিজেনরা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর অনুষ্ঠানমঞ্চের পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক যুবক

উল্লেখ্য, কলকাতায় লিওনেল মেসির সফর উপলক্ষে যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে টিকিট ও ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। শতদ্রু দত্তের অভিযোগ, তৎকালীন মন্ত্রী ভয় দেখিয়ে ও জোর করে হাজার হাজার টিকিট এবং পাস আদায় করেছিলেন। সেই ঘটনার জেরেই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এই মামলায় সম্প্রতি কলকাতা হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষ অন্তর্বর্তীকালীন সুরক্ষা পেয়েছেন অরূপ বিশ্বাস। তবে শতদ্রু দত্ত দাবি করেছেন, আদালতের নির্দেশ থাকা সত্বেও তদন্তে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে না। সেই কারণেই তিনি হাই কোর্টের ডিভিশন বেঞ্চে গিয়ে ওই রক্ষাকবচের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানিয়েছেন। আইনি লড়াইয়ের এই চরম উত্তেজনার মাঝে শতদ্রুর এই পোস্টকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। যা এখন রাজ্যের ক্রীড়া ও রাজনৈতিক মহলে অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে। আগামী দিনে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে সকলের।

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

দিল্লিতে সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ৫

দাম্পত্য কলহের জের! স্ত্রীকে এলোপাথাড়ি কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

ফুলবাগান থেকে গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা

মাংস নয়, এঁচোড়েই জমবে ভুরিভোজ! বানিয়ে নিন সুস্বাদু রেসিপি