মহিলা কর্মীদের কু-প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৭৫ বছরের বৃদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘোলা থানার অন্তর্গত বোর্ডঘর এলাকার একটি গেঞ্জি কারখানার মালিকদের বিরুদ্ধে মহিলা কর্মীদের কু-প্রস্তাব দেওয়া ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার এলাকায় বিক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে খবর, ওই কারখানায় বহু মহিলা শ্রমিক কাজ করতেন। অভিযোগ, কারখানার মালিক মোহন দয়াল দাদু (প্রায় ৭৫)দীর্ঘদিন ধরে মহিলা কর্মীদের অশালীন প্রস্তাব দিতেন। পাশাপাশি কারখানার কয়েকজন কর্মীকেও এই কাজে ব্যবহার করা হতো বলে অভিযোগ। বিষয়টি নিয়ে কর্মীদের একাংশের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল। অভিযোগ, কয়েকদিন আগে দুই মহিলা কর্মীর সঙ্গে অশালীন আচরণ করা হয়। এরপর বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দারা কারখানায় যান এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান।অভিযোগ অনুযায়ী, বিক্ষোভ চলাকালীন কারখানার মালিক এবং তাঁর ঘনিষ্ঠ কয়েকজন কর্মীকে মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ ব্যারাকপুর থানার পুলিশ। পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে কিছু বিক্ষোভকারী বাধা দেন। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ রাজ্যসভার তিন আসনে আজ ভোট, ঝাড়খণ্ডে ক্রস ভোটিংয়ের আশঙ্কায় থরহরিকম্প কংগ্রেস শিবিরে

পুলিশ অভিযুক্ত কারখানা মালিককে নিজেদের হেফাজতে নিয়ে যায় এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। আক্রান্ত মহিলা কর্মীদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে। কারখানার অন্যান্য কর্মীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছেন কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে এলাকায় পুলিশি নজরদারি রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস

ভোট-পরবর্তী হিংসার অভিযোগে হুগলি থেকে গ্রেফতার বোলপুরের হারু

দুর্বল উজবেকিস্তানকে ৩-১ গোলে হারাল কলম্বিয়া

স্টেডিয়ামে বসে কালাজাদু করছেন ঘানার দর্শক? ভাইরাল ভিডিও ঘিরে শুরু চর্চা

মেসি-কাণ্ডে দায় কার? ইকো পার্কে একের পর এক ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ

রাজ্যসভার তিন আসনে আজ ভোট, ঝাড়খণ্ডে ক্রস ভোটিংয়ের আশঙ্কায় থরহরিকম্প কংগ্রেস শিবিরে

ভয় দেখিয়ে বিখ্যাত, মাত্র ৩৫ বছরেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ডেভি চেজ

দিনমজুরের ছেলে এবার আন্তর্জাতিক অলিম্পিয়াডে, অভাবকে জয় করে নজির পড়ুয়ার

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!