ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটপ্রচারে ডিজে বাজানো মন্তব্যের তদন্তের জন্য কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি। সূত্রের খবর, কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার বোনের বাড়িতে গিয়েছেন সিআইডির আধিকারিকরা। আজ, বৃহস্পতিবার দুপুরে কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যায় সিআইডি। যাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভোটপ্রচারে অভিষেক বলেছিলেন ৪ মে-র পর ডিজে বাজাবেন। সেই ডিজের শব্দে বিরোধীদের কান ঝালাপালা হয়ে যাবে। সেই মন্তব্যের প্রেক্ষিতে একটি মামলা দায়ের হয়, যার তদন্তভার গিয়েছে সিআইডির হাতে। সূত্রের খবর, সেই মামলার তদন্তেই এই অভিযান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন প্রথমে কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যান সিআইডির কয়েকজন আধিকারিক। সেখানে গিয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেন। তারপরেই সোজা ২৯/ডি নম্বরের একটি আবাসনে যান তাঁরা। ওই আবাসনেই রয়েছে মমতার বোনের ফ্ল্যাট। ঘড়ির কাঁটায় তখন বেলা পৌনে ২টো। সেই সময়েই মমতার বোনের ফ্ল্যাটে যান গোয়েন্দারা। তবে দুপুর ৩টের কিছুটা আগে সেখান থেকে চলে যান সিআইডির আধিকারিকরা। সূত্রের খবর, মমতার বোন রিনা গায়েনের কাছে গিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। কারণ রিনার মেয়ে অদিতি গায়েনকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মসূচিতে অভিষেকের সঙ্গে বার বার দেখা গিয়েছিল। অভিষেকের ডিজে বাজানো মন্তব্যের তদন্তের স্বার্থেই কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অদিতিকে। এমনটাই সিআইডি সূত্রে খবর।

আরও পডুন: ‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

বাংলার বিধানসভা নির্বাচনে হুগলির আরামবাগে দলীয় প্রার্থীদের সমর্থনে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে তিনি প্রকাশ্যে সভা থেকে বলেছিলেন, ‘৪ তারিখের পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে। কারণ তখন আমার হাতে থাকবে স্টিয়ারিং। এমন ডিজে বাজাব বিরোধীদের কান ঝালাপালা করে দেব।’ আর এই মন্তব্যের প্রেক্ষিতেই বাগুইআটি থানায় একটি মামলা দায়ের হয়। যার তদন্তভার যায় সিআইডির হাতে। অভিষেকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ভোটপ্রচারে গিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন। তারই তদন্ত করছে সিআইডি। ইতিমধ্যেই এই মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডির আধিকারিকরা।

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ফেসবুকের প্রেম পেল পূর্ণতা, চার হাত এক হল নদিয়ার বিশেষ চাহিদা সম্পন্ন যুগলের

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের