পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই ভেঙে গিয়েছিল স্বপ্নের সংসার। অনেক স্বপ্ন নিয়ে নতুন জীবন শুরু করেছিলেন ২৬ বছরের এক যুবক। কিন্তু স্ত্রীর সম্পর্ক নিয়ে সন্দেহ ও মানসিক অশান্তি শেষ পর্যন্ত এমন জায়গায় পৌঁছয় যে, সেই চাপ আর সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত নিলেন তিনি। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের মুজাফফরপুরে। এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 

জানা গিয়েছে, মৃত যুবকের নাম অভয় কুমার। তিনি মুজাফফরপুর জেলার কান্তি থানার অন্তর্গত সিরসিয়া খুর্দ গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রে খবর, ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি সুইসাইড নোটে নিজের মৃত্যুর জন্য স্ত্রীকে দায়ী করেছেন অভয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের ১ ডিসেম্বর অভয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা তথ্য তাঁর সামনে আসতে শুরু করে। জয়পুরে কাজ করতেন তিনি। বিয়ের পর স্ত্রীকে সঙ্গে নিয়েই সেখানে থাকতেন। অভিযোগ, স্ত্রীর আগের প্রেমিক বিয়ের পরেও তার সঙ্গে যোগাযোগ রেখেছিল। এমনকি ওই যুবককে তার আত্মীয় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। পরে পুরো ঘটনা জানতে পেরে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন অভয়।

আরও পড়ুন: আলিপুর চিড়িয়াখানায় জলের পাইপ ফেটে বিপত্তি, পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল

অভয়ের পরিবারের অভিযোগ, সম্প্রতি তাঁর স্ত্রীর মোবাইল সংক্রান্ত কিছু ছবি, ভিডিও ও ব্যক্তিগত বার্তা অভয়ের ফোনে পৌঁছতে শুরু করে। সেইসব তথ্য দেখার পর থেকেই তিনি মানসিক চাপে ছিলেন। গত সপ্তাহে তাঁর স্ত্রী বাপের বাড়িতে চলে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে দাবি পরিবারের। মঙ্গলবার সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান অভয়। দীর্ঘক্ষণ তাঁর কোনও খোঁজ না মেলায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে মুজাফফরপুর-মোতিহারি রেলপথের কাপারপুরা স্টেশনের কাছে রেললাইনের ধারে তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। নোটে অভয় লিখেছেন, তার স্ত্রী অন্য এক পুরুষের প্রেমে পড়েছিলেন এবং এর ফলেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি স্পষ্টভাবে লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য আমার স্ত্রীই দায়ী।’ অবশেষে, তিনি ‘দুঃখিত আমার পরিবার’ লিখে পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। ঘটনার খবর পেয়ে জিআরপি ও স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কান্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিকান্ত পাঠক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। উদ্ধার হওয়া নোট এবং পরিবারের পক্ষ থেকে জমা দেওয়া অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে। পুরো ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

মুর্শিদাবাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে একসঙ্গে মৃত্যু স্বামী-স্ত্রীর, চাঞ্চল্য এলাকায়

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

আলিপুর চিড়িয়াখানায় জলের পাইপ ফেটে বিপত্তি, পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কড়া নিরাপত্তায় মুড়ে জম্মু-কাশ্মীরে বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিলেন অক্ষয়

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬