শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার ও রবিবার কলকাতায় বৃষ্টির আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতরের সেই রকমই সতর্কবার্তা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী দুদিন দুর্যোগ চলবে। শনিবার এবং রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় – বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানিয়েছেন ।তিনি বলেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের(South Bengal) বেশিরভাগ জেলাতে জারি থাকবে। ঝাড়গ্রাম ,পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াতে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। রবিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। পরবর্তী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় – বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে।বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ,মুর্শিদাবাদ, নদিয়াতে। সম্ভাবনা থাকবে হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতেও।শনিবার ২০ শে জুন থেকে ঝড় – বৃষ্টির সম্ভাবনা বাড়বে।উত্তরবঙ্গে(North Bengal) ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।ভারী বৃষ্টিতে ধস নামতে পারে। নিচু এলাকায় জল জমতে পারে।নদীর জলস্তর বাড়তে পারে।

দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস। অতিভারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে এই পাঁচ জেলার কিছু অংশে।শনি ও রবিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলাতেও। মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় – বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শুক্র ও শনিবার কলকাতায় গরম আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে। শনিবার থেকে ঝড় – বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার এবং রবিবার কলকাতায়(Kolkata) বজ্রবিদ্যুৎ সহ ঝড় – বৃষ্টির সম্ভাবনা থাকবে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের