৩ মাসে অনলাইনে ৩৬,০০০ টাকার খাবার অর্ডার! গুরুগ্রামবাসীর কাণ্ড নিয়ে হইচই নেটপাড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রান্নার ঝামেলা এড়াতে অনলাইনে খাবার অর্ডার দেওয়া ক্রমশই স্বভাবজাত হয়ে উঠছে আমজনতার। প্রতিদিনই বাড়ি কিংবা অফিসে টুকটাক খাবার অর্ডার করছেন। আর এই প্রবণতায় ক্রমশই ফাঁকা হচ্ছে পকেট। সম্প্রতি গুরুগ্রামের এক বাসিন্দা তাঁর অনলাইনে খাবার আনানোর রেকর্ড ঘাঁটতে গিয়ে রীতিমতো চমকে উঠেছেন। তিন মাসে ৩৬ হাজার টাকার খাবার অর্ডার করিয়েছেন তিনি। 

অনলাইনে খাবার অর্ডার দেওয়ার প্রবণতা কিভাবে বেড়ে চলেছে তা জানাতে গিয়ে ওই ব্যক্তি জানিয়েছেন, ‘বিভিন্ন রেস্তোরাঁ ছাড়াও তাঁরা খাবার অর্ডার করার জন্য প্রধানত একটি অ্যাপ ব্যবহার করতেন। অনলাইনে খাবার অর্ডার বাবদ প্রথম মাসে খরচ হয়েছিল ১১,৪০০ টাকা। পরের মাসে তা বেড়ে দাঁড়ায় ১৩,২০০ টাকা। তৃতীয় মাসে ১০,৮০০ টাকা খরচ করেছেন।’

পোস্টটির প্রতিক্রিয়ায় নেটা নাগরিকদের একাংশ গুরুগ্রামের ওই বাসিন্দাকে বাড়িতে কিছু খাবার রান্না করার  পরামর্শ দিয়েছেন।  একজন লিখেছেন, ‘মাসে ১২ হাজার, দিনে প্রায় ৪০০। সত্যি বলতে, এটা তেমন খারাপ না। আপনার আসল খরচটা হয় স্বাস্থ্যঝুঁকিতে, কিন্তু সেটা অন্য আলোচনা।’ চতুর্থ এক ব্যক্তি লিখেছেন, ‘অনলাইনে খাবার অর্ডার এবং বাইরে খাওয়া- সহ আমার খাবার ও মুদিখানার খরচও প্রায় ১১-১৪ হাজারই লাগে। আমি রান্না করি না, কারণ আমার চাকরির সময়টা কাটে খুব ব্যস্ততায়। যেদিন অবসর থাকে, সেদিনও খুব কমই রান্না করি। তাই বেশিরভাগ সময় বাইরে থেকে অর্ডার করি।’ অনলাইন খাবার অর্ডারের অতিরিক্ত খরচ ও বাজেট নিয়ে সচেতন হওয়ার জন্য অনেকেই বিভিন্ন ট্র্যাকিং অ্যাপ ও পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত