দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা: শনিবার দুপুরে দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মৃত্যু হল এক পর্যটক যুবকের। স্পিডবোটের ফ্যানের আঘাতে দেহের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হন ওই পর্যটক। অভিযোগ বর্ধমানের সেখ বাপন নামের এই যুবক যখন স্থানীয় প্রশাসনের নির্দেশ মান্য করে সমুদ্রে স্নান করছিলেন সেই সময় বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে তার ওপর আঘাত করে। স্পিড বোটের(Speed Boat) ধারালো ফ্যানের আঘাতে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় কাতরাতে থাকেন ওই পর্যটক। স্পিডবোট চালক তাকে উদ্ধার না করে চম্পট দেয়। পরিবারের লোকজন দ্রুত চিৎকার করতে করতে উদ্ধার করে এবং ওই পর্যটককে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে(Digha Hospital) নিয়ে যায়। সেখানেই বাপনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দিঘা সৈকতে।

এই বোটগুলি দিনের পর দিন কিভাবে চলছে? প্রশাসনের নাকের ডগায় কোন পারমিশন নিয়ে চলছে কিনা এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে পর্যটক থেকে স্থানীয়রা। পুলিশ ওই স্পিডবোটের চালককে ও তার মালিককে খুঁজছে। এদিকে, দিঘা ,মন্দারমনিতে সমুদ্রে নামা বারণ। প্রশাসনের তরফে চলছে মাইকিং।জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের।শনিবার জামাই ষষ্ঠী তারপরের দিন রবিবার।টানা দুদিনের ছুটিতে দিঘা(Digha) ,মন্দারমনিতে ছুটি কাটাতে পর্যটকরা হাজির হয়েছেন। কিন্তু জামাইষষ্ঠীর আনন্দে জল ঢেলে দিয়েছে প্রকৃতি। ধেয়ে আসছে সমুদ্র সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়। সঙ্গে হবে বৃষ্টি।এমনটাই পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দুদিনের ছুটিতে দিঘা এবং মন্দারমনিতে এসে প্রচুর আনন্দ করবেন এমনটাই আশা ছিল পর্যটকদের।কিন্তু বাধ সেধেছে প্রকৃতি।

আবহাওয়া পরিস্থিতির কারণে জেলা প্রশাসনের তরফে শুক্রবার থেকে মাইকিং শুরু হয়েছে জেলা প্রশাসনের তরফে।জামাইষষ্ঠীর দিন সমুদ্র সৈকতে যেতে নিষেধ করা হয়েছে পর্যটকদের। শনিবার সকাল থেকেই সমুদ্রে স্নান করতে নামতে দিচ্ছে না স্থানীয় প্রশাসন। চলছে করা নজরদারি ও মাইকিং। স্থানীয় মৎস্যজীবীদেরও সতর্ক করা হয়েছে। শনিবার থেকে কেউ যেন সমুদ্রে না যান, তার নির্দেশ দেওয়া হয়েছে। যে মৎস্যজীবীরা সমুদ্রে রয়েছেন, তাঁদের ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়। শনিবার দুপুরের মধ্যে গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীরা সকলেই ফিরে আসেন ডাঙায়।যাঁরা কাঁচা বাড়িতে বসবাস করেন, তাঁদের আপাতত সেই বাড়ি ছেড়ে অন্যত্র থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে জামাই ষষ্ঠী উপলক্ষে এবং পরের দিন রবিবার থাকায় দুদিনের ছুটি কাটাতে প্রচুর পর্যটক দিঘায় এসে উপস্থিত হয়েছেন শুক্রবার বিকেলের পর থেকে। প্রায় সব হোটেলেই সব ঘর বুকিং রয়েছে রবিবার পর্যন্ত।

কিন্তু সমুদ্রে নেমে স্নান করার আনন্দ থেকে বঞ্চিত হয়ে দিঘার পাড়ে বসে সমুদ্রের শোভা উপভোগ করতে হচ্ছে পর্যটকদের। একই পরিস্থিতি মন্দারমনিতেও। তালশাড়িতেও নজরদারি বাড়ানো হয়েছে এ রাজ্যে প্রশাসনের পাশাপাশি ওড়িশা পুলিশের পক্ষ থেকে। সমুদ্র সৈকতে(Sea Beach) বসে সমুদ্রের নোনা জলে পা ভিজিয়ে চিংড়ি অথবা কাঁকড়া খাওয়ার সুযোগ থেকে আপাতত বঞ্চিত হতে হচ্ছে পর্যটকদের। প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে যাতে কোনরকম পর্যটকদের অঘটন না ঘটে তার জন্যই এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে শনি ও রবিবার কলকাতা সহ বঙ্গ জুড়ে মহা দুর্যোগ চলবে। বাড়বে ঝড়-বৃষ্টির প্রকোপ। উত্তরবঙ্গতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিবপুরের কাজিপাড়ায় ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি