‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের বিদ্রোহী নেতাদের-নেত্রীদের করোনার সঙ্গে তুলনা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্দিনে একে একে তাঁকে ছেড়ে চলে যাচ্ছেন ঘাসফুলের শীর্ষ নেতারা। কেউ কেউ আবার দলে থেকে আলাদা গোষ্ঠী তৈরি করে বিদ্রোহ দেখাচ্ছেন। তেমনই সব নেতাদের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। আজ, রবিবার অধীরবাবু জানান, ‘তৃণমূলে এখন একাধিক ভাগে বিভক্ত। একটা অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। যাঁরা কোনও কিছুর পরোয়া করে না, যা হয় হবে। আর একটা গোষ্ঠী আছে যাঁরা আবার বিজেপিতে যেতে চায়। কিন্তু বিজেপি তাঁদের নিতে চায় না। কারণ বিজেপি ওদের কোভিড রোগী ভাবে বা করোনা ভাইরাস হিসেবে দেখে। তাই তাঁদের তৃণমূলের বিদ্রোহী শিবিরে ঢুকিয়ে দিচ্ছে বিজেপি। এটাই আসল বিষয়।’

আরও পডুন: হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

রাজনৈতিক মহলের মতে নাম না করে অধীর এদিন আক্রমণ করেছেন সদ্য দলবদলু সাংসদ কাকলি-শতাব্দীদের। আবার বিদ্রোহী শিবির বলতে তোপ দেগেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাদের বিরুদ্ধেও। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি আরও বলেন, ‘তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠী বলে কিছু নেই। এরা শুধুই নিজেদের পিঠ বাঁচাতে এমন গ্রুপ তৈরি করেছে। কারণ তৃণমূলের বিদ্রোহী শিবিরে যোগ দিলে তাঁদের বিরুদ্ধে কেউ মামলা করবে না, কেউ মারধর করবে না, ডিম থেরাপি হবে না, বুলডোজার চলবে না, জেল খাটতে হবে না, সিবিআই-সিআইডি-ইডি কেউ ধরবে না। কিন্তু বিজেপি এদের কাউকে নিজেদের দলে নেবে না। কারণ এরা সকলেই কোভিড রোগী, ছোঁয়া লেগে যাবে।’

একই সঙ্গে তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীকে কোভিডে আক্রান্ত বলে গ্রুপ বলে দেগে দিয়েছেন কংগ্রেস নেতা। অধীরবাবু আরও বলেন, ‘ভোটের রেজাল্টের পর বহু তৃণমূল বিধায়ক বিজেপিতে যাওয়ার চেষ্টা করেছেন। লাইন দিয়েছিল। কিন্তু তাঁদের বিজেপি নেয়নি।’

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?