সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি মিষ্টির জগতে ভাপা দই একটি অনন্য নাম। দই, দুধ এবং কনডেন্সড মিল্কের মোলায়েম মিশ্রণ ভাপে রান্না করে তৈরি হয় এই সুস্বাদু ডেজার্ট। উৎসবের মেনু থেকে শুরু করে গরমের দুপুরের শেষে ঠান্ডা মিষ্টি হিসেবে ভাপা দইয়ের জনপ্রিয়তা আজও অটুট। সহজ উপকরণ ও কম সময়ে তৈরি হওয়ায় এটি ঘরোয়া রান্নাঘরেও বেশ জনপ্রিয়।

উপকরণ

১ কাপ ঝরানো টক দই (Hung Curd), ১ কাপ দুধ, ৪০০ গ্রাম কনডেন্সড মিল্ক , ১ চা চামচ এলাচ গুঁড়ো,  ১ চা চামচ কর্নফ্লাওয়ার (ঐচ্ছিক), পেস্তা কুচি (সাজানোর জন্য)।

প্রদ্ধতি

একটি বড় পাত্রে ঝরানো দই ও কনডেন্সড মিল্ক একসঙ্গে ভালভাবে ফেটিয়ে নিন। এরপর দুধ, এলাচ গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার যোগ করে ভালভাবে মেশান। চাইলে এই সময়ে কেশর, আমের পাল্প বা পছন্দের অন্য কোনও ফ্লেভারও যোগ করতে পারেন। মিশ্রণটি একটি ধাতব বা হিটপ্রুফ পাত্রে ঢেলে অ্যালুমিনিয়াম ফয়েল বা শক্ত ঢাকনা দিয়ে ভালভাবে ঢেকে দিন। স্টিমারে বা বড় পাত্রে জল গরম করে তার মধ্যে ভাপা দইয়ের পাত্রটি বসিয়ে কম আঁচে প্রায় ২০ থেকে ২৫ মিনিট ভাপিয়ে নিন। ভাপা দই সম্পূর্ণ ঠান্ডা হলে ফ্রিজে অন্তত ৩  থেকে ৪ ঘণ্টা রেখে দিন। এতে এর টেক্সচার আরও ঘন হবে। ফ্রিজ থেকে বের করে উপর থেকে পেস্তা, কাজু বা কেশর ছড়িয়ে পরিবেশন করুন।

মাটির ভাঁড়ে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যায়। দই অবশ্যই ঝরিয়ে নিতে হবে, তবেই ভাপা দই ঘন ও ক্রিমি হবে। ভাপানোর সময় আঁচ কম রাখুন, এতে মসৃণ টেক্সচার বজায় থাকবে। আম, কেশর, গোলাপ সিরাপ বা কমলার ফ্লেভার যোগ করে ভাপা দইয়ের বিভিন্ন স্বাদের তৈরি করা যায়। বাঙালির ঐতিহ্যবাহী এই ডেজার্ট একবার বাড়িতে তৈরি করলে বারবার বানাতে ইচ্ছে হবেই।

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে ‘কালা জাদু’, হ্যারি কেনকে নিয়ে তান্ত্রিকের মন্তব্যে শোরগোল

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু

দিল্লির উপরে চাপ তৈরি! হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আর্জি জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ তারেক সরকার

সর্ষে বাটা তেতো হয়ে যাচ্ছে? রান্নার স্বাদ নষ্ট হওয়ার আগে জেনে নিন সহজ সমাধান

সোনা পাপ্পুর মামলায় শান্তনু সিন্‌হার পরিবারের সদস্যদের তলব করল ED

বয়স মাত্র ৭ মাস, কেমন দেখতে হয়েছে ভিকি-ক্যাটরিনার পুত্র বিহান? খোলসা করলেন দাদু

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

রাইস কুকার না প্রেসার কুকার? রান্নার কাজে কোনটি এগিয়ে, জানালেন বিশেষজ্ঞরা

বাঙালির চিরন্তন স্বাদের অনন্য রেসিপি, সহজেই বানিয়ে নিন দই মাছ