মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি: মাথাব্যথা, ক্লান্তি, মনোযোগে ঘাটতি বা বারবার বমি বমি ভাব! এই উপসর্গগুলি অনেকেই সাধারণত মাইগ্রেন, কাজের চাপ কিংবা ঘুমের অভাবের ফল বলে ধরে নেন। কিন্তু চিকিৎসকদের মতে, কিছু ক্ষেত্রে এগুলিই হতে পারে ব্রেন টিউমারের প্রাথমিক সতর্কবার্তা। বিশেষ করে যখন উপসর্গগুলি দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং ধীরে ধীরে তীব্র হতে শুরু করে, তখন বিষয়টিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলি প্রায়ই মাইগ্রেন বা মানসিক চাপের সঙ্গে গুলিয়ে ফেলা হয়। ফলে রোগ নির্ণয়ে দেরি হয়ে যায়। সাধারণ মাথাব্যথার সঙ্গে ব্রেন টিউমারজনিত মাথাব্যথার একটি বড় পার্থক্য হল-এর প্রকৃতি। এই ধরনের ব্যথা সাধারণত সময়ের সঙ্গে বাড়তে থাকে, সকালে ঘুম থেকে ওঠার পর বেশি অনুভূত হয় এবং কাশি, হাঁচি বা ঝুঁকে কাজ করার সময় আরও তীব্র হতে পারে।

চিকিৎসকদের মতে, শুধুমাত্র মাথাব্যথাই নয়, আরও কিছু সূক্ষ্ম উপসর্গও ব্রেন টিউমারের ইঙ্গিত দিতে পারে। যেমন—

বারবার বমি বমি ভাব বা অকারণে বমি হওয়া

স্মৃতিশক্তি ও মনোযোগ কমে যাওয়া

কথাবার্তায় জড়তা বা শব্দ খুঁজে পেতে অসুবিধা

শরীরের একদিকে দুর্বলতা বা অসাড়তা

ভারসাম্য রক্ষায় সমস্যা ও মাথা ঘোরা

আচরণ বা ব্যক্তিত্বে অস্বাভাবিক পরিবর্তন

প্রাপ্তবয়স্ক বয়সে প্রথমবার খিঁচুনি হওয়া

বিশেষজ্ঞদের বক্তব্য, মাইগ্রেন সাধারণত নির্দিষ্ট সময় শুরু হয় ও কমে যায়। কিন্তু ব্রেন টিউমারের ক্ষেত্রে উপসর্গগুলি সময়ের সঙ্গে ক্রমশ খারাপ হতে থাকে। অনেক সময় রোগীরা ভুল করে এগুলিকে অতিরিক্ত কাজের চাপ, বার্ধক্য, চোখের সমস্যা বা মানসিক ক্লান্তির ফল বলে ধরে নেন। তবে চিকিৎসকরা আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। সব মাথাব্যথা বা স্মৃতিভ্রংশের কারণ ব্রেন টিউমার নয়। কিন্তু যদি কোনও উপসর্গ দীর্ঘদিন ধরে থাকে, নতুন করে দেখা দেয় বা ক্রমশ বেড়ে যায়, তাহলে দ্রুত নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের পরামর্শ নেওয়া জরুরি। কারণ প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে চিকিৎসার সাফল্যের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।  

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

একতলা বাদ দিয়ে তিনতলা থেকে কাজ! তারাতলা বিপর্যয়ে ৫ সদস্যের SIT গঠন

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ