চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রাতভর ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত মায়ানগরী মুম্বই। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বাণিজ্যনগরীর বিস্তীর্ণ অঞ্চল। শহরের বিভিন্ন জায়গায় গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগের জেরে দেশের অর্থনৈতিক রাজধানীর স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে। তার মধ্যেই চোখের সামনে এক সাফাই কর্মী খোলা ম্যানহোলে পড়ে যাওয়ায় রেগে লাল হয়ে গিয়েছেন বৃহন্মুম্বই পুর নিগমের মেয়র রীতু তাওড়ে। প্রকাশ্যেই পুর নিগমের নিকাশি বিভাগের আধিকারিকদের ধমক দিয়েছেন। এমনকি শহরের কোথাও ম্যানহোলের ঢাকনা খোলা থাকলে যে সাসপেনশনের খাঁড়া নেমে আসবে সেই হুঁশিয়ারিও দিয়েছেন। মেয়রের ওই হুঁশিয়ারি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাত থেকে মুম্বইয়ে শুরু হয়েছিল অঝোর বর্ষণ। বুধবার ভোর থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়ে। মুম্বই এবং পালঘরে বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্য দিকে, ঠাণে, রায়গড়, পালঘর এবং সিন্ধুদুর্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ওই অঞ্চলে বৃষ্টি হয়েছে ১৮৪ মিমি। মুম্বইয়ের পশ্চিমাঞ্চলে ১৫৪ মিমি এবং পূর্বাঞ্চলে ১৯০ মিমি বৃষ্টি হয়েছে।

জলভাসি মুম্বই শহরের হাল-হকিকত সরেজমিনে পরিদর্শনের জন্য বুধবার পথে নেমেছিলেন বৃহন্মুম্বই পুর নিগমের মেয়র রীতু তাওড়ে। দাদর, হিন্দমাতা ও গান্ধি মার্কেট পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন পু নিগমের নিকাশি বিভাগের পদস্থ আধিকারিকরা। জমা জল কিভাবে দ্রুত সরানো যায়, তা নিয়ে যখন আধিকারিকদের সঙ্গে কথা বলছিলেন মেয়র, ঠিক তখনই ঢাকনা খোলা থাকা এক ম্যানহোলে পড়ে যান এক সাফাই কর্মী। আশেপাশে থাকা স্থানীয়রাই ছুটে এসে তলিয়ে যাওয়ার হাত থেকে ওই সাফাই কর্মীকে উদ্ধার করেন। চোখের সামনে এমন ঘটনা দেখেই চটে লাল হয়ে যান মেয়র। নিকাশি বিভাগের আধিকারিকদের তীব্র তিরস্কার করেন।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের