পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কয়েক মিনিটের ব্যবধানে পর পর দু’টি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা। রাজধানী কারাকাসসহ বেশ কয়েকটি এলাকায় একাধিক বাড়ি ধসে পড়ার খবর মিলেছে। জারি করা হয়েছে সুনামির সতর্কতা। বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।  

ইউএস জিওলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ছিল ৭.১। তার পরেই সেখানে ৭.৫ মাত্রার কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির গভীরতা প্রায় ২২ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। চারিদিক কেঁপে ওঠায় সাধারণ মানুষের মধ্যে ব্যপক আতঙ্ক ছড়ায়। হাজার হাজার মানুষ তাদের বাড়ি ও অফিস ছেড়ে রাস্তায় বেড়িয়ে আসেন। এর উৎপত্তিস্থল ছিল ক্যারিবীয় উপকূলবর্তী এলাকা মোরোনের পশ্চিমে। ওই এলাকা কারাকাস (Caracas) থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।  ৭.৫ মাত্রার ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং তার উৎপত্তিস্থল ছিল মোরোনের ১৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। অন্যদিকে, ভোর ৪টে নাগাদ, জাপানের কাছে, উত্তর প্রশান্ত মহাসাগরে ৬৪ কিলোমিটার গভীরতায় ৭ মাত্রার একটি কম্পন হয়েছে বলেও জানানো হয়েছে। যে ভূমিকম্প আঘাত হেনেছে সেগুলি গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলির মধ্যে অন্যতম। 

আরও পড়ুন: তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

 ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে প্রায় ১,৭০০ কিলোমিটার দূরে অবস্থিত ব্রাজিলের আমাজনাসের মতো শহরগুলো থেকেও বাড়ি খালি করতে হয়েছিল। বুধবার গভীর রাতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ জানান, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে ভূমিকম্পের তিন ঘণ্টার মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ না দেওয়ায় এবং ওই সময়ে সরকার কোনো হতাহতের খবর না জানানোয় ব্যপক সমালোচনা শুরু হয়েছে।  ইউএসজিএস-এর পরিসংখ্যান অনুযায়ী এই দুর্যোগে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা রয়েছে ৪৪ শতাংশ এবং মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে প্রায় ৩০ শতাংশ।  

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

একতলা বাদ দিয়ে তিনতলা থেকে কাজ! তারাতলা বিপর্যয়ে ৫ সদস্যের SIT গঠন

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ