তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাতলায় বিপর্যয়ে নিহতদের পরিবারের পাশে বিজেপি সরকার। আজ, বৃহস্পতিবার বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। আহতদের পরিবারকে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে আহতদের চিকিৎসার সমস্ত দায়িত্ব রাজ্য সরকারের এমনটা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী।

আরও পডুন: অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

এদিন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ৯ জন মৃত। আহতদের মধ্যে ১৫ জন স্থিতিশীল। ১ জন অতিরিক্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছেন এবং ৪ জন সঙ্কটজনক। গোটা পরিস্থিতিতে আমি নজর রেখেছিলাম। দুর্ঘটনার ৩০ মিনিটের মধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছিল। কলকাতা পুলিশ, দমকল ও স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। তারপর এনডিআরএফ, সেনা যায় উদ্ধারকাজে। বুধবার রাতভর কাজ চলেছে। এখনও উদ্ধারকাজ চলছে। সরকারের পক্ষ থেকে প্রথম যান ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তারপর পৌঁছন দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী। ঘটনাস্থলে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা। আমি প্রথমে যেতেই পারতাম। কিন্তু আমি গেলে উদ্ধারকাজে বাধা তৈরি হতে পারত। সেই কারণে প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার পর বিকেলে যাই ঘটনাস্থলে। হাসপাতালেও পরিদর্শন করেছি। আহতদের সঙ্গে কথা হয়েছে।’

তারাতলায় উদ্ধারকাজ প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আগের সরকার উদ্ধারকাজে সেনা, এনডিআরএফের সাহায্য নিত না। গার্ডেনরিচে সেই কারণে ১৪ জন শ্রমিক মারা গিয়েছিল। আমরা তো তবু ২০ জনকে বাঁচাতে পারলাম।’

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, আটক করে থানায় নিয়ে যাওয়া হল হুমায়ুন কবীরকে

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

১২ হাজারের কমে মিলবে Ai+Nova 2 5G স্মার্টফোন!

কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম ও রেজিনগরে চলছে ভোটগ্রহণ

পাহাড়ের নির্জনতায় কাটান ছুটি! উত্তরবঙ্গের এই ৩ গ্রামে মিলবে মেঘের অপূর্ব মেলবন্ধন

৫৭২ বছরের প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় দশমীতে মাকে দেওয়া হয় পান্তা-ইলিশ

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC