বাসি ভাত না ফেলে ঝটপট বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু স্ন্যাকস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির রান্নাঘরে ভাতের কদর চিরকালই আলাদা। পরিবারের সকলের জন্য একটু বেশি ভাত রান্না করার অভ্যাস বহু বাড়িতেই রয়েছে। ফলে দিনের শেষে অনেক সময় কিছু ভাত বেঁচে যায়। সেই ভাত ফ্রিজে তুলে রাখা হলেও পরদিন আর আগের মতো খেতে ইচ্ছে করে না। তবে সেই ভাত ফেলে দেওয়ার কোনও প্রয়োজন নেই। সামান্য কিছু উপকরণ আর অল্প সময়েই বাসি ভাত দিয়ে তৈরি করা যায় সুস্বাদু ও মুখরোচক নানা পদ। সকালের জলখাবার থেকে বিকেলের টিফিন-সবেতেই এই রেসিপিগুলো হতে পারে দারুণ পছন্দের।

১. ভাতভাজা

উপকরণ

২ কাপ বাসি ভাত ,১টি পেঁয়াজ (কুচি), ১টি গাজর (কুচি), ১টি ক্যাপসিকাম (কুচি), ১টি ডিম (ঐচ্ছিক), ১ চা-চামচ সয়া সস, নুন স্বাদমতো, গোলমরিচ গুঁড়ো, ১ টেবিল চামচ তেল, ১ চা-চামচ মাখন

প্রণালি

কড়াইয়ে তেল গরম করুন। পেঁয়াজ, গাজর ও ক্যাপসিকাম হালকা করে ভেজে নিন। ডিম ব্যবহার করলে আলাদা করে ভেজে মিশিয়ে দিন। এবার বাসি ভাত দিয়ে ভালভাবে নাড়ুন। সয়া সস, নুন ও গোলমরিচ মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। শেষে মাখন দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

২. ভাতের চিলা

উপকরণ

২ কাপ বাসি ভাত, ১টি পেঁয়াজ (কুচি), ২টি কাঁচা লঙ্কা (কুচি), ২ টেবিল চামচ ধনেপাতা (কুচি), নুন স্বাদমতো, সামান্য লঙ্কাগুঁড়ো, ভাজার জন্য অল্প তেল

প্রণালি

 বাসি ভাত মিক্সিতে মিহি করে পিষে নিন। তাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা ও মশলা মিশিয়ে ব্যাটার তৈরি করুন। তাওয়া গরম করে সামান্য তেল ছড়িয়ে দিন। ব্যাটার ঢেলে গোল করে ছড়িয়ে দিন। দুই পিঠ সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। টম্যাটো সস বা চাটনির সঙ্গে পরিবেশন করুন।

৩. রাইস পকোড়া

উপকরণ

২ কাপ বাসি ভাত,২টি সেদ্ধ আলু,১টি পেঁয়াজ (কুচি), ২টি কাঁচা লঙ্কা (কুচি), ১ কাপ বেসন, নুন স্বাদমতো, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ভাজার জন্য সাদা তেল

প্রণালি

সেদ্ধ আলু ভাল করে মেখে নিন। তাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মশলা ও বাসি ভাত মিশিয়ে নিন। মিশ্রণ থেকে ছোট ছোট বল বা চ্যাপ্টা আকার তৈরি করুন। বেসনের ব্যাটারে ডুবিয়ে নিন। গরম তেলে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। গরম গরম চা, টম্যাটো সস বা কাসুন্দির সঙ্গে পরিবেশন করুন। খাবারের অপচয় রোধ করার পাশাপাশি প্রতিদিনের একঘেয়ে স্বাদে আনতে পারেন নতুনত্ব। তাই ফ্রিজে রাখা বাসি ভাত আর ফেলে না দিয়ে, অল্প পরিশ্রমেই বানিয়ে ফেলুন এই তিনটি লোভনীয় পদ।

পরিচারক থেকে প্রাক্তন ব্যাংক কর্মী, রামমন্দিরের অনুদান চুরির ঘটনায় গ্রেফতার ৮

আগ্নেয়াস্ত্র হাতে এলাকায় দাপাদাপি, দিনহাটায় পুলিশের জালে তৃণমূলের যুব সভাপতি

থানার মধ্যেই পুরুষ সহকর্মীকে জড়িয়ে ধরে চুমু, মহিলা কনস্টেবলের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

গুদামের নকশাতে অনিয়ম নেই, ফিরহাদের সই করা নথি প্রকাশ্যে

বিশ্বকাপে জমে উঠেছে লড়াই, শেষ ৩২-এ জায়গা করল যারা, বাদ পড়ল কারা?

হরমুজ প্রণালিতে ১১ হাজার নাবিকের উদ্ধার অভিযান স্থগিত করেছে জাতিসংঘ

আসছে ‘বাহুবলী ৩’, সোশ্যাল মিডিয়ায় ভক্তদের বড় খবর দিলেন প্রভাস-অনুষ্কা-রানা

তারাতলায় ধ্বংসস্তুপের নিচে থেকে বাঁচানোর আর্তি জানিয়ে ফোন, যখন উদ্ধার ততক্ষণে সব‌ শেষ

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ জন

বাসি ভাত না ফেলে ঝটপট বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু স্ন্যাকস

১২০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল, শেষ দফার কাজের জন্য জারি বিজ্ঞপ্তি

‘সিয়াকেও দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিন যদি…’, বললেন পুণে হত্যাকাণ্ডে অভিযুক্তর বাবা-মা