ঝাড়খণ্ডের রামগড়ে ট্রাক ও গাড়ির ভয়াবহ সংঘর্ষ, মৃত ৭

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক পথ দুর্ঘটনা ঝাড়খণ্ডে। ঘটনাস্থলেই প্রাণ হারালেন সাতজন। বৃহস্পতিবার গভীর রাতে রামগর-বোকারো সড়কে একটি যাত্রীবাহী গাড়ি ও একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে, দুটি গাড়িই সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও একজন। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে রামগড় সদর হাসপাতালে ভর্তি করে। তাঁর চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে খবর, সামনে থাকা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে পড়ে। সেই সময় সামনের দিক থেকে আসা একটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা বেশি থাকায় যাত্রীবাহী গাড়িটি প্রায় সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ গাড়িতে মোট আটজন ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে দ্রুত রামগড় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সাতজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় থাকা একজনকে চিকিৎসার জন্য রাঁচির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ‘সিয়াকেও দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিন যদি…’, বললেন পুণে হত্যাকাণ্ডে অভিযুক্তর বাবা-মা

জানা গিয়েছে, নিহতরা সকলেই একটি ব্যান্ড-তাশা দলের সদস্য ছিলেন। স্থানীয় সূত্রে খবর, বালসাগারা থেকে দু’জন সদস্য মারাং মার্চা গ্রামে গিয়েছিলেন। সেখানে দলের আরও ছয়জনকে নিয়ে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার মুখে পড়েন তাঁরা। যদিও প্রশাসনের তরফে এখনও নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি, তবে ব্যান্ড দলের সদস্য পিন্টু জানিয়েছেন, মৃতদের মধ্যে ছয়জন মারাং মার্চা গ্রামের এবং বাকি দু’জন বালসাগারার বাসিন্দা। রামগড় সদর হাসপাতালের এক চিকিৎসক জানান, আটজন আহতকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তির অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে রাঁচিতে পাঠানো হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রামগড়ের এসডিপিও অলোক রঞ্জন বলেন, প্রাথমিক তদন্তে ট্রাকটি ভুল লেনে চলে আসার বিষয়টি সামনে এসেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে।

দুর্ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও নিহতদের পরিবারের সদস্যরা রামগড়-বোকারো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এর ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করে। স্থানীয়দের অভিযোগ, গত চারদিনের মধ্যে একই একাধিক দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে, তাঁদের দাবি, এই সড়কটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ। তাই ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়াতে দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এদিকে দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। তাকে গ্রেফতার করতে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। পুরো ঘটনার তদন্তও জোরকদমে চলছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

‘সিয়াকেও দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিন যদি…’, বললেন পুণে হত্যাকাণ্ডে অভিযুক্তর বাবা-মা

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

পাহাড়, ঝর্না আর ঘন জঙ্গল! বর্ষায় ঘুরে আসুন পশ্চিমঘাটের এই মনোরম ১০ গন্তব্যে

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ক্ষতিগ্রস্ত অঞ্চলে শুরু ব্যাপক লুটপাট

Jio-র ৩৪৯ টাকার রিচার্জে বিনামূল্যে মিলছে ৩১ হাজার টাকার এআই সার্ভিস

Flipkart এর দুর্দান্ত অফার, ২২ হাজার টাকা সস্তায় কিনে নিন Google Pixel 10

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ জন

বিশ্বকাপে মহা অঘটন! জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল ইকুয়েডর 

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ? জেনে নিন এই ঘরোয়া উপায়ে মিলবে সমাধান

ফ্রিজের মাথার উপর থেকে সরিয়ে ফেলুন এই ৩ টি জিনিস, তার পরে ম্যাজিক দেখুন

মা কামাখ্যার বিশেষ কৃপা পেতে চান? অম্বুবাচী নিবৃত্তির পর শুধু এই কাজ করুন